• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

সরকারি হাসপাতালের ডাক্তারবাবুর করা প্রেসক্রিপশনের ওষুধ কোনো একটি কি দুটি দোকান থেকে সংগ্রহ করতে হচ্ছে

May 27, 2012 admin Leave a Comment

পশ্চিমবাংলার হার্টের চিকিৎসার একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালটি হচ্ছে কল্যাণী গান্ধী হাসপাতাল। শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গসহ বহু দূরদূরান্ত থেকে প্রতিদিন কয়েকশো রোগিকে চিকিৎসার জন্য হাসপাতালে আসতে হয়। সেকারণে হাসপাতালটিতে চাপ খুব বেশি। অন্যদিকে অসুস্থ মানুষেরাও নিরুপায়। অতিসম্প্রতি প্রতিবেশী এক বন্ধুর পরিজনের চিকিৎসার ব্যাপারে কল্যাণী গান্ধী হাসপাতালে যেতে হল। প্রতিবারই কোনো না কোনো নতুন অভিজ্ঞতা হয়। এবারের অভিজ্ঞতাটি হল, গান্ধী হাসপাতালের কিছু কিছু চিকিৎসক রোগিদের এমন প্রেসক্রিপশন বানিয়ে দিচ্ছেন যা হয়তো হাসপাতাল সংলগ্ন একটি কি দুটি ওষুধের দোকানেই পাওয়া যাবে। কোনো রোগি হয়ত শান্তিপুর অঞ্চল থেকে গেছেন চিকিৎসা করিয়ে তিনি বাড়ি ফিরলেন, ভাবলেন ওষুধগুলো হয়তো স্থানীয় জায়গা থেকেই সংগ্রহ করবেন, কিন্তু সারা শান্তিপুর অঞ্চলে ওই প্রেসক্রিপশন নিয়ে ঘুরে কোনো ওষুধই সংগ্রহ করা গেল না। স্থানীয় ওষুধের দোকানদারেরা জানাচ্ছেন, তাঁরা ডাক্তারবাবুর করা প্রেসক্রিপশনের একটি শব্দও বুঝতে পারছেন না।

তেমনই একটি প্রেসক্রিপশন নিয়ে আমি ব্যক্তিওগতভাবে কলকাতার এনআরএস এবং মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকানগুলি থেকে ঘুরে একটিও ওষুধ সংগ্রহ করতে পারিনি। অর্থাৎ রোগি বাড়ি ফেরার পর কোন ওষুধ সংগ্রহ করার প্রয়োজনে কল্যাণীতেই রোগীর পরিজনদের ফের যেতে হচ্ছে।

অনুমান করাই যায় ওষুধগুলো কেন নির্দিষ্ট ণ্ণকোড’-এ লিখছেন কিছু কিছু ডাক্তার যা ওই হাসপাতাল সংলগ্ন অঞ্চল থেকেই সংগ্রহ করতে হবে। যে সমস্ত রোগি বহু দূরদুরান্ত থেকে চিকিৎসা করাতে গান্ধী হাসপাতালে আসছে তাদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে একারণে! সম্প্রতি ওষুধের দুর্নীতি নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল উঠেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি সংসদের উভয় কক্ষে পেশ করা রিপোর্টে, দেশের বাজারে ওষুধ ছাড়ার পদ্ধতি নিয়ে দুর্নীতি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে কিছু কিছু ডাক্তার অন্য এক ধরনের দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছেন। ডাক্তারবাবুদের কাটমানির কারণে প্রেসক্রিপশন এমনভাবে তৈরি করা হচ্ছে যা সকল ওষুধের দোকানদারদের বোধগম্য হচ্ছে না। সংসদীয় কমিটির এব্যাপারেও নজর দেওয়া প্রয়োজন।

সম্পাদকীয় সংযোজন : ডাক্তারবাবুদের সাথে কথায় কথায় জানতে চেয়েছিলাম মোটামুটি ৩৫৬টি জেনেরিক নামের ওষুধ যা প্রায় ৯৮ % রোগের প্রতিষেধক রূপে লিপিবদ্ধ রয়েছে সেই নামে কেন প্রেসক্রিপশন করা হয় না। উত্তরে তাঁরা জানিয়েছিলেন জেনেরিকের নামগুলি বেশ খটমট, মনে রাখা সম্ভব নয়। অথচ বাজারে ব্র্যান্ড নামে রয়েছে ৬০ থেকে ৭০ হাজারের বেশি ওষুধ। তাহলে ডাক্তারবাবুদের পক্ষে এত হাজার ওষুধের নাম মনে রাখা সহজ, ৩৫৬টি জেনেরিক নামের চেয়ে!

শমিত আচার্য, শান্তিপুর, ২৭ মে

শিক্ষা ও স্বাস্থ্য ওষুধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in