• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

সরকারি সাহায্য প্রত্যাখ্যান করল সারকেগুড়ার গ্রামবাসীরা

July 17, 2012 admin Leave a Comment

ছত্তিশগড়ের বিজাপুরে ২৮ জুন সিআরপিএফ গ্রামে ঢুকে গুলি চালিয়ে ১৭ জন নিরস্ত্র কমবয়সী ছেলেমেয়েকে মেরে ফেলেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল ঘরবাড়িতে। এই গণহত্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলির একটি, সারকেগুদা-তে একটি তথ্যানুসন্ধান দল যায় ৭ জুলাই। তখন ওই গ্রামে বিশাল ক্যাম্প করে চাল ডাল বিলি করার বন্দোবস্ত করছিল স্থানীয় প্রশাসন। গ্রামবাসীরা ওই চাল ডাল নিতে অস্বীকার করে। ক্যাম্পের তাঁবু গুটিয়ে পিঠটান দেয় সরকারি অফিসাররা। তথ্যানুসন্ধান দল ওই পুরো ঘটনাটির ভিডিও রেকর্ডিং করে। সেখান থেকেই প্রতিবাদী গ্রামবাসীদের বয়ান হিন্দি থেকে অনুবাদ করে নিচে দেওয়া হল। অনুবাদ সম্পাদনা শমীক সরকার। মূল ভিডিও-তে গোনডি ভাষাতেও কিছু কথা ছিল, যা অনুবাদ করা যায়নি

‘আমরা তোমাদের রেশন-পানি চাই না, কোনো মদত চাই না তোমাদের’, বলছেন হিন্দি জানা এক গ্রামবাসী মেয়ে।
বাচ্চা কোলে নিয়ে অফিসারদের সাথে কথা বলছেন গোনডি ভাষায়।
রেশন ক্যাম্প না করেই তাঁবু খুলে ফেলা হচ্ছে।

আমাদের সতেরো জন গ্রামবাসীকে মেরে, সব ঘরগুলোকে জ্বালিয়ে দিয়ে এখন রেশন-পানি-ডিম দিতে এসেছ? আমরা কি গরু বাছুর? আমাদের ছেলেমেয়েগুলো কি এই জন্য মরেছে? আমরা কি তাদের জান বিক্রি করেছি? আমাদের কি ঘরে খাবার নেই? আমাদের কি পরার কাপড় নেই?
ওরা জানত না যে আমরা নকশাল নই? যাও নকশালদের গিয়ে দাও এইসব। কোত্তাগুড়ার লোকেরা জানে না যে আমরা নকশাল নই? আপনারা কি ভেবে এনেছেন এসব? নকশালদের দেবেন বলে? ওই সতেরো জন যাদের মেরেছ, তারা তো সব আসল নকশাল ছিল! ওরা মানুষ নয়! ওরা পড়াশুনো করা বাচ্চা নয়! ওই বাচ্চা মেয়েটা ভাষণ দিচ্ছিল মণ্ডপে উঠে, তাই তো ওকেই প্রথমে মারা হল! ওই তো আসল নকশাল! ওর বয়স বারোও হয়নি। ওরা সবাই নকশাল! নকশালদের কেউ রেশন-পানি দেয়? নকশালদের তো মারতে হয়!
আপনাদের কোনো মদত আমরা চাই না। রেশন-পানি চাই না। আমাদের সবাই চেনে। আমরা বাসাগুড়ার লোক, সারকেগুড়ার লোক, কোত্তাগুড়ার লোক। চারিদিকে সব নকশালি। মেরে দাও তাহলে আমাদের! জ্বালিয়ে দাও! গাড়ি ডাকো! আমাদের লাশগুলো তুলে নিয়ে যাও! সেদিন রাতে যেমন করে গাড়িতে ঠাসাঠাসি করে ভরছিলে লাশগুলো। যারা বেঁচে ছিল তখনও, তারাও মরে গেছে ওই ঠাসাঠাসিতে।
তোমরা একহাতে বন্দুক আর অন্য হাতে গুড় নিয়ে আসো! বাহ্‌ রে বাহ্‌।

আন্দোলন গণহত্যা, ছত্তিশগড়, সাড়কেগুড়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in