• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

সংবাদ সংলাপ : নকশাল রাজনীতি না করেও পুলিশের অত্যাচারের শিকার হন শচীন সেন

November 2, 2013 admin Leave a Comment

সংবাদমন্থনের ১ অক্টোবরের পঞ্চম বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশের পরক্ষণেই হালতুর শ্রীমান চক্রবর্তী ক্ষোভের সঙ্গে জানালেন : সংবাদমন্থনের হল কী? প্রথম পাতার খবরে ‘খোলা রাস্তার ওপর জুয়ার আসর’?
‘রাষ্ট্রনির্ভর অধিকার থেকে বেরিয়ে অন্য একটা ধারণা …’ এ খবর প্রসঙ্গে যাদবপুরের সোহিনী জানিয়েছে, সে শচীন সেন স্মারক বক্তৃতায় ছিল। সেখানে সভার শেষে শচীন সেনের মেয়ে ছোট্ট একটি মর্মস্পর্শী বক্তব্য রাখেন। বক্তব্যে জানা যায়, তাঁর বাবা শচীন সেন নকশাল রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না। তাঁর সন্তানেরা এই রাজনীতির সঙ্গে জড়িত ছিল, ফলে তাঁর বাড়িতে নকশালদের আনাগোনা ছিল। তিনি আর পাঁচজন পিতার মতোই একজন স্নেহবৎসল পিতা ছিলেন। অথচ পুলিশ তাঁকে নির্মম অত্যাচার করে। উনি কোনো রাজনৈতিক আদর্শ বা বোধের কারণে এই অত্যাচার ভোগ করেননি, পুলিশি সন্ত্রাসের শিকার হয়েছিলেন। শতবর্ষে তাঁকে যতটা না শহিদ, তার চেয়ে বেশি যথার্থ পিতা ও দায়িত্ববান সামাজিক মানুষ বলেই মনে হয়েছে।
চতুর্থ পাতায় ‘আমার ও স্ত্রী ও আমি আশাবাদী, আমার ওপর যা হয়েছে …’ খবরে আমেরিকাবাসী মানুষটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে ক্ষমা ও সহিষ্ণুতার কথা বলেছেন, তা পড়ে উত্তর চব্বিশ পরগনার ভাতশালার মহীদুল মণ্ডল জানিয়েছেন, এও কি সম্ভব? আর চণ্ডীগড়ের জ্ঞানদীপ সিং ছোট্ট মন্তব্য করেছেন, ‘ভালো খবর, ভালো মানুষ’।

——————————————————-
 সংবাদমন্থনে প্রকাশিত যে কোনো কিছু সম্পর্কে প্রতিক্রিয়া জানান নিচের ঠিকানায় :বঙ্কিম, কল্যাণগড়, অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা। ফোন :03216-238742, ইমেল:manthansamayiki@gmail.com

সম্পাদকীয় নকশাল, শচীন সেন, সংবাদ সংলাপ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in