• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

সংবাদমাধ্যম প্রচারমাধ্যম

June 19, 2015 admin Leave a Comment

৯-১০ জুনের টেলিমিডিয়া এবং প্রভাতী দৈনিকের বড়ো বড়ো হেডলাইনে মায়ানমারে গিয়ে ভারতীয় সেনার জঙ্গী ক্যাম্প ধ্বংসের খবর বেশ সারা ফেলেছিল। যদিও খবরে এনআইএ এবং ভারতীয় সেনাসূত্র ও ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র ছাড়া অন্য কোনো সূত্র ছিল না, তথাপি সব বড়ো বড়ো দল, প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা এই জাতীয় অভিযানের বিষয়ে মন্তব্য করে ফেলায় খবরটির সত্যতা সম্পর্কে কোনো সংশয় তৈরির অবকাশ ছিল না। সত্যি বলতে কি, প্রতিবেশী স্বাধীন দেশের মাটিতে ঢুকে গিয়ে সেনাবাহিনীর জঙ্গী খতম অভিযানে শঙ্কিতই হয়েছিলাম। কয়েক বছর আগে ভূটানে ভারতীয় সেনা ঢুকে পড়েছিল ভূটানী সেনাকে সাহায্য করার জন্য, আরও আগে শ্রীলঙ্কায় শান্তিবাহিনী হিসেবে গিয়েছিল ভারতীয় সেনা — এসব সত্ত্বেও মায়ানমার রাষ্ট্রকেও কিছু না জানিয়ে এই জঙ্গী খতম অভিযানের মধ্যে অতিরিক্ত এক তৎপরতা লক্ষ্য করেই ভয় লেগেছিল। তবে কি যুদ্ধবাজ হয়ে পড়ল আমার দেশ? যেসব চোখা চোখা গালিগালাজ আমেরিকা, ইংলন্ড, ফ্রান্স, চীনের জন্য বরাদ্দ — সেসব এবার নিজেদের দেশের বিরুদ্ধেই শানাতে হবে?
খানিক কৌতুহল নিবারণের জন্যই উত্তর-পূর্ব ভারতের মিডিয়া এবং ফেসবুক পৃষ্ঠাগুলোতে নজর বোলাতেই তো চক্ষুস্থির। নাগা ও মৈতেই জঙ্গী সংগঠনগুলো বলেছে, তাদের কেউ মারা যায়নি ভারতীয় সেনা অভিযানে। এমনকি ওসব জায়গায় তাদের কোনো ক্যাম্পই নেই। অন্য একটি সংগঠন বলেছে, হ্যাঁ, ৯ জুন সকালে ভারতীয় সেনাদের একটি দল তাদের একটি ক্যাম্পে হামলা চালিয়েছিল বটে, কিন্তু পাল্টা প্রতিরোধে গোলাবারুদ ফেলে রেখে পিঠটান দিয়েছে। সেসব গোলাবারুদের ছবিও দিয়ে দিয়েছে তারা। মায়ানমার রাষ্ট্রের প্রতিনিধিও ঘটনার একদিন পর বিবৃতি দিয়ে বলেছে, তাদের সীমানার মধ্যে ভারতীয় সেনা ঢোকেনি। দেরি হয়েছে তাদের বুঝতে, কারণ নাকি মণিপুর নাগাল্যান্ড লাগোয়া মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে মায়ানমার রাষ্ট্রের কোনো কব্জা নেই। ওই দুর্গম অঞ্চল আঞ্চলিক কৌমাধিপতিদের দখলে। ভারতীয় সেনার মায়ানমারে ঢুকে জঙ্গী ক্যাম্প ধ্বংসের গোটা খবরটাই সম্ভবত মিথ্যা!!
ভারত সরকার বা রাষ্ট্রের নানা প্রকাশ্য বা গোপন স্বার্থ থাকতে পারে। ৪ জুন ডোগরা বাহিনীর আঠারো জন সেনার নৃশংস হত্যার পর ‘সেনাবাহিনীর মনোবল ফেরাতে’ এই ধরনের ঘটনা সাজানোও হতে পারে। কিন্তু মিডিয়া কেন এই নাটকের অস্ত্র করে তুলবে নিজেকে? সংবাদমাধ্যম থেকে প্রচারমাধ্যম হয়ে ওঠার মধ্যে দিয়ে তো নিজেরই কবর খোঁড়া হয়।

সম্পাদকীয় নাগা, মণিপুর, মায়ানমার, মিডিয়া, মৈতেই, রাষ্ট্র, সীমান্ত, সেনাবাহিনী

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in