• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

ষোলোবিঘা জলে ডুবে আছে

November 1, 2013 admin Leave a Comment

৩১ অক্টোবর, খায়রুন নেসা, ষোলোবিঘা, মহেশতলা#

ষোলোবিঘার পুরনো চিত্র, জিতেন নন্দীর তোলা।
ষোলোবিঘার পুরনো চিত্র, জিতেন নন্দীর তোলা।

পুজোর মধ্যে বৃষ্টি হল। তারপর ঈদ যেতেই আবার একচোট ভারী বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হয়েছে। মহেশতলার নিউ আলিনগরে জল এখনও নামেনি, নুরনগরে অবস্থা একটু ভালো। মাকালহাটি, সুন্দরনগর, পিএম লেনে ঘরে জল উঠেছিল। পাঁচুড়ের ড্রেনগুলো জাম হয়ে আছে প্লাস্টিক আর রাজ্যের ময়লায়।
সবচেয়ে খারাপ অবস্থা ষোলোবিঘা বস্তিতে। এলাকার বেশ কিছু অংশ জলে ডুবে আছে। সেখানে ঘরের ভিতরের জল নামছে না। সেই কারণে বাচ্চাদের ইস্কুল বন্ধ। ঘরে ঘরে আন্ত্রিক আর পেটের রোগ। এত মশার উপদ্রব যে ম্যালেরিয়ার আশঙ্কাও রয়েছে। যে তিনটে নতুন টিউবওয়েল লাগানো হয়েছিল তার মধ্যে দুটোর গোড়ায় জল ভর্তি। ছোটো ছোটো বাচ্চাদের ঘরে রেখে মায়েদের কাজে বেরোনোও মুশকিল। যেখানে জল নেমে গেছে, সেখানেও স্যাঁতসেঁতে ভাব। খাটা (কুয়ো) পায়খানাগুলো জলে ডুবে থাকায় দূষণ ছড়াচ্ছে চারদিকে।
আকড়া ফটকের নয়াবস্তি জলে ডুবে নেই। কিন্তু ওদের জলকষ্ট মেটেনি। জলের আর পায়খানার অভাবে যত ধরনের রোগ সব রয়েছে এখানে। ইদানীং রাবিশ আর ভাঙা ইট দিয়ে একটা রাস্তা হয়েছে। ইটভাটার মালিক, কাউন্সিলারকে ধরাধরি করে সকলে মিলে রাস্তাটা করে নিয়েছে। ইটভাটার গাড়িগুলো যায়।

মানবাধিকার বন্যা, বস্তি, ষোলোবিঘা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in