• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

শোনভদ্রতে জলাধার বিরোধী বিক্ষোভে গুলি-লাঠি নিয়ে আক্রমণে উত্তরপ্রদেশ পুলিশ

April 16, 2015 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, এনএপিএম-এর প্রেস বিজ্ঞপ্তি থেকে, ১৪ এপ্রিল#

s
উত্তর প্রদেশের শোনভদ্রতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের জমি অধিগ্রহণ বিরোধী প্রতিবাদের ওপর গুলি চালালো পুলিশ। তারপর বেধড়ক লাঠি চার্জ করলে বেশ কিছু মহিলা সহ অনেকে গুরুতর আহত হয়। আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল গ্রামবাসীরা জমি অধিগ্রহণের বিরুদ্ধে ‘সংবিধান বাঁচাও দিবস’ পালন করছিল। প্রস্তাবিত কানহার জলাধারের বিরুদ্ধে এই প্রতিবাদে হাজার হাজার গ্রামবাসী সামিল হয়েছিল।
১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে কানহার জলাধারের প্রকল্পটি কেন্দ্রীয় জল কমিশনের অনুমোদন পায়। প্রকল্পটি উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার দুধি তেহশীলের সুগাওয়ান গ্রামের কাছে পাগান ও কানহার নদীর সঙ্গমস্থলে হওয়ার কথা ছিল। প্রকল্পটির প্রস্তাব ছিল, ৩.০০৩ কিমি একটি মাটির ড্যাম তৈরি করা হবে, যার সর্বোচ্চ উচ্চতা হবে ৩৯.৯০ ফুট এবং এটা ৫২.৯০ ফুট অবদি বাড়ানো যাবে, যদি তা রাইহান্দ রিজার্ভারের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। এই প্রকল্পের ফলেউত্তরপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ১১১টি গ্রামের ৪১৩১.৫ হেকটর জমি ডুবে যাওয়ার কথা। প্রকল্পটি ১৯৮৯ সালে সম্পূর্ণ পরিত্যক্ত হয়। কিন্তু ৫ ডিসেম্বর ২০১৪ সালে প্রকল্পের কাজ আবার শুরু হয়। আরটিআই করে জানা যাচ্ছে, এই প্রকল্পটি কোনো পরিবেশ ছাড়পত্র পায়নি। ২৪ ডিসেম্বর জাতীয় গ্রীন ট্রাইবুনাল নির্দেশ দেয়, প্রথমে পরিবেশ ছাড়পত্র এবং বন দপ্তরের ছাড়পত্র নিতে হবে উত্তরপ্রদেশ সরকারের সেচ দপ্তরকে। কিন্তু সেসবের তোয়াক্কা না করে উত্তরপ্রদেশ সরকার প্রকল্পের কাজ এগোতে থাকে।
তাছাড়া, কানহার জলাধার রাইহান্দ রিজার্ভারকে জল দেবে, যে জল ব্যবহার করা হবে সিংগরৌলিতে ২৫-৩০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রে। এই বিদ্যুৎ কেন্দ্রটি এরই মধ্যে আদিবাসীদের ওপর সমস্ত ধরনের হিংসা করে চলেছে। এই আদিবাসীদের কেউ কেউ বহুবার বাস্তুচ্যুত হয়েছে, পুলিশের হেনস্থার শিকার হয়েছে, পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
যে উত্তর প্রদেশ সরকার আদিবাসীদের ওপর লাঠি-গুলি চালালো, তারাই ঘটা করে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের বিপক্ষে আন্দোলন করছে! এই ঘটনা দেখিয়ে দেয়, কর্পোরেট-বিল্ডার-বুরোক্র্যাট-রাজনীতির আঁতাত এবং আমাদের দেশের পার্টি রাজনীতির নৈতিক অধঃপতন।

আন্দোলন উচ্ছেদ, উত্তরপ্রদেশ, গুলিচালনা, জলাধার, পুলিশ, পুলিশের গুলি, শোনভদ্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in