• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

শেষ মহারাজার উপর প্রদর্শনী কোচবিহারে

December 18, 2014 Editor SC Leave a Comment

সৌমিত্র গোস্বামী, ১৬ই ডিসেম্বর , কোচবিহার#

সপরিবারে মহারানী উত্তরাদেবী
সপরিবারে মহারানী উত্তরাদেবী,

চিত্র সহায়তাঃ রিমি বৈদ্য#

কোচবিহারের রাজকন্যার হাতে হল কোচবিহারের শেষ মহারাজার উপর আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন।  গত ১৬ই ডিসেম্বর কোচবিহার আর্কাইভ অ্যান্ড দ্য ইম্পিরিয়াল লাইব্রেরীর উদ্যোগে জেনকিন্স স্কুলে আয়োজিত হল তিন দিন ব্যাপী কোচবিহারের শেষ মহারাজা, মাহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের উপর এক বিশেষ  প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন কোচবিহার এর রাজকন্যা তথা কোটার মহারানী উত্তরাদেবী। উপস্থিৎ ছিলেন কোটার মহারাজা ব্রিজরাজ সিংহ মহাশয়, তাঁদের পুত্র যুবরাজ ইজারাজ সিংহ মহাশয়, পুত্রবধু যুবরানী কল্পনাদেবী মহাশয়া প্রমূখ।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৫ই ডিসেম্বর ছিল মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ন ভূপবাহাদুরের শততম জন্মদিবস। এই উপলক্ষ্যে মহারানী উত্তরাদেবীর সপরিবারে কোচবিহারে পদার্পন। ১৫ই ডিসেম্বর সকালে শহরের রাস্তায় একটা ছোট র‍্যালী বার হয়, কোচবিহারের উৎসাহী মানুষজন এতে অংশগ্রহন করেন। তিনদিন ব্যাপী এই প্রদর্শনীতে থাকছে মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণের অসঙ্খ্য দুঃস্প্রাপ্য আলোকচিত্র,তাঁর লেখা চিঠিপত্র, মূল্যবান নথি, তাঁর ব্যাবহৃত পোশাক, গেজেট এবং মহারাজার সংক্ষিপ্ত জীবনী। এছাড়াও থাকছে কোচবিহারের রাজপরিবারের ইতিহাস সম্বলিত সংগ্রহযোগ্য কিছু বই। এই প্রদর্শনীটি চলবে আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত।

মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণের শততম জন্মদিবস উপলক্ষে র‍্যালী
মহারাজা জগদ্দ্বীপেন্দ্রনারায়ণের শততম জন্মদিবস উপলক্ষে র‍্যালী

সংস্কৃতি ইতিহাস, কোচবিহার, কোচবিহারের মহারাজা, চিত্র প্রদর্শনী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in