• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

শিলিগুড়িতে শ্রমজীবীদের বসবাসের ওয়ার্ডগুলি ডেঙ্গুর প্রকোপে

September 18, 2013 admin Leave a Comment

প্রদীপন, শিলিগুড়ি, ১৪ আগস্ট#

dengue fever

শিলিগুড়ি শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে দু-জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন যুবক, নাম সাদ্দাম হুসেন (২০), অপরজন একটি বাচ্চা মেয়ে, নাম রেশমি (১০)। ডেঙ্গু সংক্রমণ বেশি হচ্ছে শিলিগুড়ি পুরসভার সংযুক্ত ওয়ার্ডগুলোতে, যেমন ৪১, ৪২, ৪৩ ও ৪৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলিতে আছে লিম্বু বস্তি, যেখানে মূলত নেপালি সম্প্রদায়ের মানুষের বাস; আশরফ নগর, যেখানে মুসলিম সম্প্রদায় বেশি; রাজিব নগর, যেখানে নেপালি, বিহারি মুসলিম এবং বাঙালি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বস্তি রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মশানাশক স্প্রে করা হয়েছে, কিন্তু যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলেই বাসিন্দাদের অভিযোগ। বিশেষত মশার উৎস দূর করার জন্য বিশেষ উদ্যোগের অভাব রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও ডেঙ্গু চিহ্নিতকরণের জন্য ক্যাম্প করা শুরু করেছে। ৮ সেপ্টেম্বর রাজিব নগরে ক্যাম্প করেছে শিলিগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই ক্যাম্পে ডাক্তারবাবুরা রক্তপরীক্ষা করেছেন। ১৫ সেপ্টেম্বর ক্যাম্প হওয়ার কথা মাটিগাড়ায়, যা শিলিগুড়ি শহরের এক প্রান্তে।
ডেঙ্গু প্রত্যেক বছরই হয়। কিন্তু এবারেই প্রথম ডেঙ্গুতে মানুষ মারা যাওয়ার খবর মিলেছে। ২০০২ সালে অজানা জ্বরে শিলিগুড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছিল।

শিক্ষা ও স্বাস্থ্য ডেঙ্গি, শিলিগুড়ি

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in