• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

শিবপুরে গদাধর মিস্ত্রি লেন-এ দশ কাটার পুকুর বোজানো প্রায় শেষ

July 21, 2013 admin Leave a Comment

কৃষ্ণেন্দু মণ্ডল, শিবপুর, হাওড়া, ৩০ জুন#

পুকুর বুজিয়ে তৈরি হওয়া বাড়ি সহ পুকুরের ছবি শান্তনু চক্রবর্তীর। তাঁর কথায়, পুকুরটির বেশিরভাগ অংশই বুঁজিয়ে তার ওপর বাড়ি বানানো হয়ে গেছে। এক চিলতে অংশ পড়ে আছে, সেটুকুও সবুজে ভর্তি। জল প্রায় চোখেই পড়ে না। কেবল পড়শিদের সঙ্গে কথা বললে বোঝা যয়, ক'দিন আগেই এখানে ছিল এক বিশাল পুকুর।
পুকুর বুজিয়ে তৈরি হওয়া বাড়ি সহ পুকুরের ছবি শান্তনু চক্রবর্তীর। তাঁর কথায়, পুকুরটির বেশিরভাগ অংশই বুঁজিয়ে তার ওপর বাড়ি বানানো হয়ে গেছে। এক চিলতে অংশ পড়ে আছে, সেটুকুও সবুজে ভর্তি। জল প্রায় চোখেই পড়ে না। কেবল পড়শিদের সঙ্গে কথা বললে বোঝা যয়, ক’দিন আগেই এখানে ছিল এক বিশাল পুকুর।

শিবপুর হাওড়ার গদাধর মিস্ত্রী সেকেন্ড বাই লেনের বাসিন্দা অলোক ব্যানার্জি। তিনি নিজে পেশায় মাছ বিক্রেতা। তার নিজের কথায়, ‘ডুমুরজলা স্টেডিয়ামের নিচে মাছ বিক্রি করতাম। লোক ঠকানো ভেড়ির মাছ নয়, পুকুরের মাছ। আজ ছ-মাস হলো আন্দোলন করতে গিয়ে বেকার, বাড়িছাড়া।’
ওর এলাকাতেই পাঁচ নম্বর গদাধর মিস্ত্রী সেকেন্ড বাই লেন, থানা শিবপুর, হাওড়া ৭১১১০৪, ওয়ার্ড নং ৪২ তে ছিল একটি দশ এগারো কাটা পুকুর। ১৯৯৪ সাল থেকে বেআইনিভাবে পুকুর বোজানো শুরু হলে, ৯/২/১৯৯৫ তারিখে প্রথম উনি এলাকার বাসিন্দাদের নিয়ে গণ পিটিশন করেন হাওড়া কর্পোরেশনে। এরপর বিভিন্ন সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। ওদের আবেদনের ভিত্তিতে ডিএলআরও-র নির্দেশে বার চারেক কাজ বন্ধ হয়, ফের শুরু হয়। বর্তমানে ২০১২ থেকে পুকুরের ওপরে চারতলা একটি বাড়ি নির্মাণ চলছে। গ্রীন বেঞ্চের বিচারপতি এসে দেখে গেছেন। কিন্তু কোনও স্থগিতাদেশ দেওয়ার আগেই কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, নির্মাণ চলছে।
অলোকবাবু চক্রবেড়িয়া জেলে সমিতির ষাট সত্তর জন জেলে এবং পাইকারদের নিয়ে আন্দোলন করতে সচেষ্ট। খুব শীঘ্রই ওরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন। পরিশেষে ওনার প্রশ্ন, এইভাবেই কি হাওরা শিবপুর অঞ্চলের সমস্ত পুকুর বুঁজিয়ে বাড়ি উঠবে? তাহলে পুকুরের ওপরে নির্ভরশীল জেলে পাইকারদের জীবিকা কী হবে?

পরিবেশ জলাশয়, পুকুর, পুকুর ভরাট, শিবপুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in