• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

শান্তিপুরের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর পূজা

May 30, 2013 admin Leave a Comment

দীপঙ্কর প্রামাণিক, শান্তিপুর, ২৭ মে। ছবি শুভম পালের তোলা#

ব্রহ্মার জল সাধার ছবি শুভম পালের তোলা
ব্রহ্মার জল সাধার ছবি শুভম পালের তোলা

শান্তিপুরের বৈশাখী পূর্ণিমার বড়বাজারের ব্যবসায়ী সমিতি আয়োজন করে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর পূজার। তৎসহ পূজিতা হন দেবতাত্রয়ের স্ত্রীরাও। যথাক্রমে গায়েত্রী-লক্ষ্মী-পার্বতী। এই পূজাকে তারা কল্পনা করেন প্রজাপতি ব্রহ্মার বিবাহ উৎসবরূপে।
ঐ পূজার পূর্বদিন রাত্রে বিবাহের জলসাধা আয়োজিত হয়। এতে শান্তিপুরের লোকসংস্কৃতির অন্যতম ময়ূর পঙ্খীর গান পরিবেশিত হয়। জলসাধার শুরুতে গরুর গাড়ীর ওপর নারদরূপে এক ব্যক্তি সজ্জিত হয়ে ঢেঁকি বাহনে চড়ে শোভাযাত্রায় নির্দিষ্ট রাস্তার মোড়ে মোড়ে পুরবাসীকে আমন্ত্রণ জানান। হাস্যরসাত্মক কবিতার মধ্যে দিয়ে কাল্পনিক খাদ্য খাবারের নাম, সমসাময়িক সমাজের বিভিন্ন সমস্যার কথা, রাজনৈতিক-সামাজিক বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেন। ঢেঁকি বাহন-নারদের নিমন্ত্রণ শেষ হলে ঐ স্থানে পরবর্তী ময়ূরপঙ্খীর গান পরিবেশিত হয়। গরুর গাড়ীর ওপর একটি বাঁশের ময়ূরাকৃতি নৌকা তৈরি করে তার ওপর এক ব্যক্তি ময়ূরপঙ্খীর গান পরিবেশন করেন। তাঁর সহযোগী গায়ক থাকেন দু-একজন এবং বাদ্য হিসাবে থাকে ঢোল কাঁশি। ময়ূরপঙ্খীর গান বিশেষ সামাজিক দিককে তুলে ধরে। এই গান অনেকটা প্রাচীন খেউর বা খেড়ুগানের মতো। কিছুটা আদি রসাত্মক বা অশ্লীল পর্যায়ভুক্ত। তবে বর্তমানে অশ্লীলতা বা আদিরসাত্মক শব্দ ব্যবহার যথেষ্ট পরিমানে কমানো হয়েছে। এছাড়া থাকে আলো বাদ্যসহ জলসাধার প্রক্রিয়া, যেখানে পুরুষেরা বেনারসী অলঙ্কার ইত্যাদি পড়ে মেয়ে সেজে কুলো ডালা মাথায় করে বের হয়। এছাড়াও পুতুল নাচ, বিভিন্ন জীবন্ত মডেল ইত্যাদি এই শোভাযাত্রায় সামিল করা হয়। শান্তিপুরের এই পূজা দুইশত বছরের বেশী প্রাচীন বলে দাবী করা হয়। পূজা চলে ছয়দিন ধরে। বহু মানুষের সমাগম পূজার ঐ দিনগুলিতে চোখে পড়ার মতো।

ব্রহ্মার জল সাধার ছবি শুভম পালের তোলা
ব্রহ্মার জল সাধার ছবি শুভম পালের তোলা

সংস্কৃতি ব্রহ্মার জল সাধা, শান্তিপুর

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in