• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

শান্তিপুরের আড়াই লক্ষ মানুষের সরকারি স্বাস্থ্যপরিষেবা বন্ধ। বিকল্প কী?

July 20, 2020 admin Leave a Comment

পর্ণব। শান্তিপুর। ২০ জুলাই, ২০২০। #

গতকাল রাত ১১টা থেকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল পুনরায় বন্ধ করে দেওয়া হল দুই কর্তব্যরত ডাক্তারের কোভিড টেস্ট রিপোর্ট ‘আন্ডার প্রসেস’ স্টেটাস পাওয়ায়। গত ১৬ জুলাই তাদের সোয়াব টেস্টের স্যাম্পেল পাঠানো হলেও আজ ২০ তারিখ বিকেল অবধি রিপোর্ট পাওয়া যায়নি। হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত বিশ্বাস জানান, ‘আন্ডারপ্রসেস’ স্টেটাসের অর্থ রিপোর্ট পজিটিভ বা বা নেগেটিভ দুই’ই হতে পারে। নেগেটিভ হলে আমরা হাসপাতাল স্যানিটাইজ করে সমস্ত পরিষেবা পুনরায় চালু করতে পারি। কিন্তু পজিটিভ হলে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশাবলীর উপরই আস্থা রাখব। ডাক্তার বিশ্বাস আশঙ্কা করছেন ওই দুই ডাক্তারের রিপোর্ট পজিটিভ আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে শহরাঞ্চলের দেড় লক্ষ ও গ্রামাঞ্চল মিলিয়ে প্রায় আড়াই লক্ষ মানুষের স্বাস্থ্য পরিষেবার একমাত্র ভরসা এই সরকারি হাসপাতাল বন্ধ হলে বার্ধক্যজনিত ও শিশু রোগের চিকিৎসার ক্ষেত্র প্রায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাছাড়া প্রসূতি মায়েদের চিকিৎসার ক্ষেত্রও বিশ বাঁও জলে চলে যেতে পারে। ডাক্তার বিশ্বাস পত্রিকার মাধ্যমে শান্তিপুরবাসীকে জানাতে চান যাতে তারা ধৈর্য্য বজায় রেখে বাস্তবতাকে বুঝতে চেষ্টা করেন কেননা, তাঁর মতে ডাক্তারদের মাধ্যমে গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়া খুবই দুর্ভাগ্যজনক। ডাক্তার বিশ্বাস আরো জানান যে রিপোর্ট পজিটিভ হলে মোট তিনবার পরীক্ষা করাই রীতি। কিন্তু এক একটি স্যাম্পেল আটচল্লিশ ঘন্টার মধ্যে পরীক্ষা হওয়াই কার্যকরী। আক্রান্ত দুই ডাক্তারের সংস্পর্শে আসা সমস্ত স্বাস্থ্যপরিষেবাদাতাদের মোট সত্তরটি স্যাম্পেল কীভাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরীক্ষা হওয়া সম্ভব যেখানে এক একটি স্যাম্পেলের পরীক্ষা হতে সময় লাগে প্রায় ন’ঘন্টা – সেব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন তিনি। জয়ন্তবাবু মুখের এন নাইন্টিফাইভ মুখোশ সরিয়ে গুটখার পিক ফেলতে ফেলতে আরো বলেন যে, আমরা গতকাল ড. হালদারের সাথে মুড়ি তেলেভাজাও খেয়েছি। সেক্ষেত্রে আমাদের কোভিড পজিটিভ রিপোর্ট হওয়াও অসম্ভব কিছু না। কেননা মাস্ক পড়ে তো খাওয়াদাওয়া করা সম্ভব নয়।

শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের বন্ধ দরজায় ঝুলছে নোটিস

শান্তিপুরের বিভিন্ন সামাজিক সক্রিয়তায় জড়িত মানুষ চাইছেন হাসপাতাল বন্ধ হলেও শান্তিপুরের তিনটি পৌর ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যপরিষেবার কিছুটা চালু করা হোক। আজ সন্ধ্যায় আক্রান্ত দুই ডাক্তারের একজন বর্ষীয়ান ড. হালদারের (যিনি গত সাতদিন জ্বরে আক্রান্ত হয়েও গতকাল অবধি ওয়ার্ডে ওয়ার্ডে এমনকি ও.টি. তেও পরিষেবা দিয়ে গেছেন) রিপোর্ট আসার অপেক্ষা করছেন তাঁরা। তারপর সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একচ্ছত্র আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্যপরিষেবার কোনো সাময়িক সুরাহার পথ খুঁজছেন তাঁরা। কোভিডে আক্রান্ত হওয়া আর অসুস্থ হওয়ার মধ্যে যে তফাৎ সেবিষয়ে জনসচেতনতা তৈরি করতেও উৎসাহী তাঁরা। অনেকেই মনে করেন, সুসংহত পরিকল্পনার বদলে করোনা আতঙ্ক তৈরির মাধ্যমে সরকার জনমানসে অবিশ্বাস ও ভয়ের সঞ্চার করতে চাইছে।

শিক্ষা ও স্বাস্থ্য করোনা, কোভিড, জনস্বাস্থ্য, শান্তিপুর, স্বাস্থ্য পরিষেবা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in