• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

শহিদ হাসপাতাল স্থাপনের স্মৃতি

October 9, 2012 admin Leave a Comment

জ্যোতির্ময় সমাজদার এবং পুণ্যব্রত গুণ, শঙ্কর গুহনিয়োগীর সাথে ছত্তিশগড়ের দল্লি রাজাহারার শহীদ স্মৃতি হাসপাতালের সামনে, ১৯৮৭ সালের জুন মাসে। ছবি পুণ্যব্রত গুণের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

৯ অক্টোবর, সন্দীপ বনব্দ্যোপাধ্যায়, কলকাতা#

‘স্বাস্থ্যের বৃত্তে’ পত্রিকার আয়োজনে ডা. পার্থসারথী গুপ্ত স্মারক বক্তৃতা দিলেন এবার ডা. আশিস কুণ্ডু। তাঁর বক্তৃতার বিষয় ছিল ছত্তিশগড়ের দল্লি রাজহারায় শংকর গুহ নিয়োগীর নেতৃত্বে এবং খনি-শ্রমিকদের উদ্যোগে শহিদ হাসপাতাল স্থাপন (১৯৮৪)। ডা. কুণ্ডু ছাত্রজীবন শেষ করেই শংকর গুহ নিয়োগীর শ্রমিক আন্দোলনের কথা শুনে সেখানে চলে গিয়েছিলেন। নিয়োগীজী তাঁকে একটা টিলা দেখিয়ে বলেন, সেখানে তিনি একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চান। আশিস কুণ্ডু প্রথমে তা বিশ্বাস করতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত অসম্ভব কীভাবে সম্ভব হল — সেই ঘটনা, শ্রমিকদের বেতনের টাকায় কীভাবে একটা হাসপাতাল তৈরি হল — সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর নিজের অভিজ্ঞতা ছাড়াও তিনি উল্লেখ করেন তাঁর বন্ধু ডা. শৈবাল জানা, ডা. পুণ্যব্রত গুণ এবং ডা. চঞ্চলা সমাজদারের ভূমিকার কথা। হাসপাতালের প্রতিষ্ঠা পর্বে এঁরা সকলেই ছিলেন। ডা. কুণ্ডুর বক্তৃতার ভাষা ছিল অত্যন্ত সংযত; কিন্তু তাঁর আবেগ আমরা শ্রোতারা অনুভব করতে পারি। আমরা যারা নিয়োগীজীকে দেখেছি, শহিদ হাসপাতালেও গেছি, আমাদের কাছে ডা. আশিস কুণ্ডুর এই বক্তৃতা শোনা এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

শিক্ষা ও স্বাস্থ্য শংকর গুহ নিয়োগী, শহিদ হাসপাতাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in