• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

লোকে না জানলেও আমি আমার আন্দোলন চালিয়ে যেতাম : শর্মিলা

April 11, 2013 admin Leave a Comment

জি নিউজে ৮ মার্চ প্রকাশিত একটি সাক্ষাৎকারের বাংলা অনুবাদ করেছেন সৌম্য বসু, ৫ এপ্রিল#

oneআজ তেরো বছর হলো আপনার প্রতিবাদ। এখন পেছন ফিরে দেখলে কি মনে হয়?

এটি জনআন্দোলন । আমি জানি না কাল কি হবে, আমি বাস্তবে বিশ্বাসী। আমাদের এই আন্দোলন কিছুটা সাফল্য পেয়েছে ২০০৪এ। ভারতীয় সেনা কাঙলা দূর্গে অবস্থিত ছিল, যা আমাদের কাছে এক পবিত্র স্থান। সেনাবাহিনীর বন্দুক সেই পবিত্র স্থান অপবিত্র করে তুলেছিল। তাই যখন আসাম রাইফেলস ২০০৪–এর নভেম্বরে কাঙলা দূর্গ ছাড়ল সেই দিনটি আমাদের কাছে বড়ো সাফল্যের দিন ছিল।

কিছুটা হলেও এটা আপনার একারই লড়াই। যাবতীয় উৎসর্গ আপনারই। যখন শোনেন সারা পৃথিবীর লোক আপনার সমর্থনে এগিয়ে এসেছে, তখন কি আপনার ভালো লাগে না?

আমার আন্দোলনের কথা যদি লোকে নাও জানতে পারতো, তবুও আমি এই আন্দোলন চালিয়ে যেতাম। কিন্তু আমি খুশি যে মানুষ জাগছে। কেন্দ্রীয় সরকার আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের মতে আমি আত্মহত্যার চেষ্টা করছি। কিন্তু তা কখনই নয়, আমি শুধু মাত্র অহিংসার দ্বারা আমার লক্ষ্যে পৌঁছতে চাইছি।

আপনি ১২ বছর আগে আফস্পা–র বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। সরকার কিন্তু এখনও তার অবস্থান বদল করেনি। আপনি কি হতাশ হন না তাতে?

আমি সাবসময় আমার বিবেকের কথা শুনে চলি। বিবেক আমার দেহ ও মনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। আমি কখনই কোন পরিস্থিতি খুব কঠিন বা খুব সোজা ভাবে বিচার করি না। আমার বিবেক বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল। এটা জনআন্দোলন। তাদের এটা বোঝা দরকার। এটা সত্যিকারের আন্দোলনের শুরুয়াত। সরকার যতই এই আন্দোলনের প্রতি উদাসীন থাক তবুও আমি আশাহত হব না। যদি মানুষ জেগে উঠে এই আন্দোলনে যোগ দিলেই আমার আন্দোলনের সাফল্য।

আবার চারিদিকে আন্দোলনের কথা শোনা যাচ্ছে, অনেকেই হিংসাত্মক আন্দোলনের কথা বলছে। সেখানে আপনার লড়াই একক, এটাই কি আপনার বার্তার জোর?

গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে তার অহিংস আন্দোলনে সফল হয়েছিলেন, আমি তারই পথ অনুসরন করছি। সরকার আমার প্রতিজ্ঞাকে দুর্বল করার চেষ্টা করছে। আমি কখনই কাউকে বলি না, সে কোন পথে চলবে। হিংসার পথ না অহিংসার পথ। আমি শুধু আমার বিবেকের কথা শুনে চলি।

যখন মানুষ মেয়েদের বিরুদ্ধে হিংসার বিপক্ষে আন্দোলনে নামছে, তখন আপনি তাদের অনুপ্রেরণা হতে পারেন।

আমি তাদের বলতে চাই যে পৃথিবীর অর্ধেক নারী। তারা সবলতর লিঙ্গ। আমাদের উচিত নারী পুরুষ এক সাথে মিলে কাজ করা, কে বড়ো বা ছোটো তা কখনই বিচার করা উচিত নয়। আমাদের প্রকৃতি থেকে শেখা উচিত। পাখিরা যখন বাসা বানায়, তখন তারা কে বড়ো কে ছোটো বিচার করে না। মানুষ হল সবচেয়ে উন্নত প্রাণী, আমরা নিজেদের জীবন নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমাদের প্রত্যেককে সমান চোখে দেখা দরকার।

আপনার লক্ষ্য পূরণ যখন হবে, তখন তো আপনি অনশন ভঙ্গ করবেন। তখন আপনি কি কি করবেন?

কি হতে চলেছে তা নিয়ে আমি ভাবি না। আমি ভগবানের কাছে নিজেকে সঁপে দিই। আমার ভবিষ্যত আমি জানি না। বর্তমানে বেঁচে থেকেই খুশি।

মানবাধিকার আফস্পা, মণিপুর, শর্মিলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in