• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

লিটল ম্যাগাজিনের কথা

October 3, 2014 admin Leave a Comment

২৪ সেপ্টেম্বর, সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা#

little-poster

আজ সন্ধ্যাবেলায় কলকাতার ম্যাক্সমুলার ভবনে প্রদর্শিত হল লিটল ম্যাগাজিন নিয়ে তথ্যচিত্র ‘লিটল ম্যাগাজিনের কথা’। বাংলাভাষার ছোটো পত্রিকার বিচিত্র ও বহুবিস্তৃত জগত নিয়ে বাংলায় এধরনের তথ্যচিত্র সম্ভবত প্রথম। ১০৩ মিনিটের ছবি, দৈর্ঘ্যে কম নয়। ছবিটিতে কোনো ভাষ্য নেই। একটা কোলাজের মতো করে টুকরো টুকরো কথা এগিয়ে চলেছে। তবে বাংলা লিটল ম্যাগাজিনকে তার সকল বৈশিষ্ট্য সমেত সম্পূর্ণতায় হাজির করার সমস্যা রয়েছে। সেই সমস্যা থেকে এই ছবিটিও মুক্ত নয়। একটা বিশেষ ঝোঁকও রয়েছে ছবিতে। সেটা লিখিতভাবে পরিচালকদ্বয় একটা ফোল্ডারে তুলে ধরেছেন এইভাবে : ণ্ণদারুণ অভিযোজন ক্ষমতার কারণে, সময়ের সঙ্গে সঙ্গে লিটল ম্যাগাজিনের সংজ্ঞা, আদর্শও বদলে যাচ্ছে — সেটাই স্বাভাবিক। প্রথাগত অর্থে ইতিহাস যা বোঝায় তা আমরা অনুসন্ধান করলেও দর্শকদের দেখাতে চাইনি, আমরা ধরতে চেয়েছি আবেগ, সমস্যা, মেধা, উৎসব, এগিয়ে চলা ইত্যাদিকে। দর্শক-স্বাধীনতাকে গুরুত্ব দিতেই আমরা কোনো দিক নির্ণয় করিনি। কেবল সময়ের অভিঘাতকে ধরবার প্রয়াস নিয়েছি।’
এইদিনের আনুষ্ঠানিক প্রদর্শনের পর এই তথ্যচিত্রের ডিভিডি উৎসাহী মানুষজন সংগ্রহ করতে পারেন। আগামীকালই তথ্যচিত্রটি পশ্চিম মেদিনীপুরে দেখানো হবে। পরিচালক অভিজয় কার্লেকার ও উৎপল বসুর সঙ্গে (০৩৩)২৪৬১৯১১৪ অথবা ৮৬৯৭৪৬৮৯১১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

সংস্কৃতি তথ্যচিত্র, লিটল ম্যাগাজিনের কথা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in