• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

লাঞ্জিগড়ে বেদান্তর অ্যালুমিনা প্ল্যান্ট সম্প্রসারণের সরকারি উদ্যোগের বিরোধিতা

August 10, 2014 admin Leave a Comment

দেব রঞ্জন, উড়িষ্যা, ৩১ জুলাই#

ভূবনেশ্বরে বেদান্তর প্ল্যান্ট সম্প্রসারণের বিরুদ্ধে ৩১ জুলাই প্রতিবাদ, ছবিসূত্র দেবরঞ্জন
ভূবনেশ্বরে বেদান্তর প্ল্যান্ট সম্প্রসারণের বিরুদ্ধে ৩১ জুলাই প্রতিবাদ, ছবিসূত্র দেবরঞ্জন

৩০ জুলাই উড়িষ্যার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কালাহান্ডি জেলা প্রশাসন যৌথভাবে লাঞ্জিগড়ে কর্পোরেট বেদান্তর অ্যালুমিনা প্ল্যান্টের ৬ এমটিপিএ (৬০ লক্ষ টন প্রতি বছর) অবধি সম্প্রসারণের জন্য জনশুনানির আয়োজন করে। কিন্তু ওড়িশার জনআন্দোলনের কর্মীরা এই জনশুনানির তীব্র বিরোধিতা করেছে।
আন্দোলনের কর্মীদের প্রতিনিধি প্রফুল্ল সামন্তরের বয়ান অনুযায়ী, এই জনশুনানি বেআইনি। কারণ প্ল্যান্টটি এখনকার উৎপাদন ক্ষমতা প্রতি বছর ১০ লক্ষ টনের লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারছে না আকরিক বক্সাইটের অভাবে। সেখানে কীভাবে অতিরিক্ত বক্সাইট আসবে। আসার পথ মাত্র দুটি, এক, কারলাপাট এলাকা যা এখনই বন্যপ্রাণ সংরক্ষণের আওতায়; এবং দুই, নিয়ামগিরির বক্সাইট, সুপ্রিম কোর্টের রায় এবং তারপর ১২টি গ্রামের গ্রামসভার পর সেখানে খনন নিষিদ্ধ হয়ে গেছে। তবে কি এই নয়া উদ্যোগের মধ্যে দিয়ে ডোঙরিয়া কোন্দ গ্রামসভাগুলির সিদ্ধান্তকে অস্বীকার করার চেষ্টা?
তাছাড়া প্ল্যান্ট সম্প্রসারণের জন্য জল লাগে, তা আসবে কোথা থেকে? সরকারিভাবে পরিবেশের ওপর প্রভাব বোঝার জন্য যে ইআইএ রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে তেল নদীর জল ব্যবহারের কথা বলা হয়েছে। তা নিজেই তো এখন তিরতির করে বইছে। তাছাড়া এখানকার তাপমাত্রা অত্যন্ত বেশি, প্রায় ছেচল্লিশ ডিগ্রি। কিন্তু ইআইএ রিপোর্টে দেখানো হয়েছে চৌত্রিশ ডিগ্রি। সব মিলিয়ে এটি পরিবেশ ও মানুষ ধ্বংস করে বক্সাইট লুঠের নয়া বন্দোবস্ত ছাড়া আর কিছু নয়।

শিল্প ও বাণিজ্য অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, জনশুনানি, নিয়ামগিরি, বক্সাইট খনি, বেদান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in