• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

রামধনু উৎসবঃ ব্যক্তিগত বয়ান

December 15, 2012 admin Leave a Comment

চূর্ণী ভৌমিক, ১৫ ডিসেম্বর#

sappho pic

রোববার, ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত  রেনবো কার্নিভাল বা রামধনু উৎসবে আমি পৌঁছেছি দুপুর দুটো নাগাদ। ‘স্যাফো ফর ইকুয়ালিটি’ নামক প্ল্যাটফর্মটি বিভিন্ন প্রান্তিক ও সংখ্যালঘু যৌন গোষ্ঠীর অধিকারের দাবীতে লড়াই করছে তা জানতাম। তাদেরই আয়োজিত এই অনুষ্ঠানে গিয়ে দেখি নানাধরণের মানুষের ভীড়। সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি সমস্ত রকম অসাম্যের বিরুদ্ধে যাঁরা প্রতিবাদ করতে চান তাঁরাও দল বেঁধে হাজির সেখানে।
এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই উৎসবের খবর পেয়ে রবীন্দ্রসদনে নাট্যমেলার ভীড় কাটিয়ে পৌঁছাই আমি। রামধনুর বিচিত্র রঙের মতোই বিভিন্ন ধরণের মানুষের সাথে আলাপ হয়, যাদের কথা আমি এতদিন প্রায় জেনেও জানতাম না । এমন অনেক মানুষের সাথে সরাসরি কথা বলবার ও আলাপ করবার সুযোগ পেয়ে গেলাম, যাদের এতদিন ধরে দূর থেকে দেখেছি কিন্তু কথা বলবার সাহস বা সুযোগ কোনটাই হয়নি। আমি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর লোকেদের কথা বিশেষভাবে বলব। কারণ ব্যক্তিগত সুত্রে সমকামী মানুষদের বন্ধু হিসেবে পেয়েছিলাম আমি কখনও সখনও, কিন্তু যাঁরা এই ২১ বছর ধরে আমার জগতের সম্পূর্ণ বাইরে রয়ে গেছেন তাঁরা এই ট্রান্সজেন্ডার গোষ্ঠীর মানুষ। অদ্ভুত আনন্দ লাগে যখন সবাই মিলে শত বৈপরীত্য সত্ত্বেও একসাথে ‘সাত্তে পে সাত্তা’  বা ‘হাউসি’ খেলেন। কয়েক ঘন্টার জন্য চোখের সামনে ফুটে উঠছিল এক আশ্চর্য পৃথিবী, যার স্বপ্ন দেখলেও বাস্তব রূপটা দেখতে পাইনি কখনও।
আমার সংখ্যালঘু যৌনগোষ্ঠীর মানুষদের নিয়ে যে সচেতনতা এতদিন ছিল বলে ভাবতাম তার সম্পূর্ণ উপলব্ধি কখনও হয়নি এর আগে। নেহাতই কাগজে কলমে থাকা সেই সচেতনতায় যে স্বাভাবিক আন্তরিক উচ্ছ্বাসের অভাব ছিল, তা টের পাইনি এতদিন। আর এত ভালো লাগার অন্য আর একটা কারণ বোধহয় আমার সমবয়স্ক ছেলেমেয়েদের উপস্থিতি। খুবই স্বস্তি বোধ করছিলাম তাঁদের সকলের মধ্যে। তবে কমবয়সী ছেলেমেয়ের পাশাপাশি মাঝবয়সী এমনকি বৃদ্ধ- বৃদ্ধারাও ছিলেন।
বিকেল বেলা অফ স্টেজ ইভেন্ট শেষ হয়ে শুরু হল সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকদের ভীড় বাড়তে থাকল ক্রমশ। ফ্যাশন শোর সময় হঠাৎ ঢুকে পড়া দর্শকদের ভীড়ে বিরক্তিকর বা অস্বস্তিকর মন্তব্য দুএকটা যে কানে ভেসে আসেনি তা নয়, তবে দুপুর থেকে মন মেজাজ এত ভালো ছিল যে তা নিয়ে বেশী ঘ্যানঘেনে দুঃখ করার অবকাশটুকুই পাইনি। সন্ধ্যে ৮টা নাগাদ একটা মজার নাটক দিয়ে শেষ হল অনুষ্ঠান। কেউ বা তেঁতুলজল কেউ বা পীঠের রস মেখে শালপাতারা পড়ে থাকল, আর গায়ে চাদরটা একটু বেশী করে টেনে নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগালাম।
এইরকম উৎসব আরো হলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্রসদনের মত জায়গায় শুধু নয়, সর্বত্র ছড়িয়ে পড়লে তবেই আমাদের সামাজিক ভাবে চাপিয়ে দেওয়া মনের বাধা বিপত্তিগুলো কেটে যাবে আপনাআপনি নিজস্ব নিয়মেই। পরেরবার মনে করে ক্যামেরা নিয়ে যাব। এই ছবিটা আমায় জোগার করে দিয়েছে তনয়া ভট্টাচার্য তার কোন এক বন্ধুর কাছ থেকে নিয়ে।

 

মানবাধিকার সমকামী, সংস্কৃতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in