• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

রাজনৈতিক সংলাপ

December 19, 2013 admin Leave a Comment

অমিতাভ সেন, কলকাতা, ৫ ডিসেম্বর#

vote

স্থান, ৪৭বি বাস। সময়, সন্ধ্যে সাড়ে আটটা। পিছনের সীটে তিনজন পৌঢ় যাত্রী আলোচনা করছে। আলোচনার সূত্রপাত — গতকাল দিল্লীসহ চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যেসব খবর বেরিয়েছে।
১ম যাত্রী — ওই যে কী যেন বলে, কেজরিওয়াল না কি নাম যেন ……
২য় যাত্রী — হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল।
১ম যাত্রী — ওই কেজরিওয়াল দিল্লীতে ৭০টা সীটে ক্যান্ডিডেট দিয়েছিল। ৭০ জনের মধ্যে ৯ জনই হার্ডকোর ক্রিমিনাল। ওর তো নতুন পার্টি। নতুন পার্টির-ই যদি এই অবস্থা হয়, বিজেপি-কংগ্রেস কী বলবেন?
২য় যাত্রী — হাঃ হাঃ (হাসি), সবকটা চোর।
১ম যাত্রী — বিজেপি দেখবেন — সব ব্যবসায়ী বিজেপি — যেই ওরা দেখল, বিজেপি জিততে চলছে, ওমনি টাকার
দাম পড়া থেমে গেল, আমেরিকাতেও শেয়ার মার্কেট উঠতে শুরু করেছে…..
৩য় যাত্রী — কংগ্রেসও কম বদমাইসি করেনি।
১ম যাত্রী — হ্যাঁ, ওরা তো ধরে বেঁধে চুষে খাবে — এই সবাই আঁধার কার্ড করো, হ্যান করো, তেন করো — সব সাধারণ লোককে মারার জন্য। ….. জানেন, কয়দিন আগেই একটা ইন্টারন্যাশানাল কাগজে ফ্ল্যাশ করেছে, পৃথিবীর প্রথম দশ জন বড়লোকের মধ্যে সোনিয়া গান্ধী একজন। কী করে হয়?
৩য় যাত্রী — হবে না কেন? ওরা তো টাকার উপরেই ছিল।
১ম যাত্রী — (উত্তেজিত স্বরে) হবে মানে, টাকা কি ওর বাপের টাকা। অত টাকা কোথা থেকে পেল?
২য় যাত্রী — বললাম না, সবকটা চোর, কাউকে দিয়ে কিছু হবে না ….
১ম যাত্রী — সদিচ্ছা থাকলে হয় না, তা নয়। বাজপেই খানিকটা পেরেছিল — কিছু টাকা, বেশ কয় বিলিয়ন ডলার সরকারি তহবিলে রাখতে পেরেছিল — মনমোহন সিং আসার পরেই সব খরচ হয়ে গেল, গণ্ডগোল শুরু হয়ে গেল। …(নীরবতা)
৩য় যাত্রী — আমাদেরও দোষ আছে….
১ম যাত্রী — এইখানে আমাদের রাজ্যে দেখুন না, আগের সরকারের দলে যারা ছিল তারাই তো ঘুরে গেছে নতুন সরকারের দিকে। আমি-আপনি-পুলিশ কেউ তো আর পাল্টে গিয়ে নতুন লোক আসেনি — সব্বাই ক্ষমতার লোভে জার্সি পাল্টে নিয়েছে। আগে কিন্তু এতটা নির্লজ্জ ছিল না — ওই যে দেখুন, নেতাজীর নাম নিয়ে চলে ফরওয়ার্ড ব্লক — তাদের নেতা কলিমুদ্দিন শামসের ছেলে আজ নেতা হওয়ার জন্য তৃণমূলে নাম লিখিয়েছে। আগে দু-তিনটে নির্বাচনে হারলেও কেউ দল পাল্টাতো না — এখন, জনগণ যদি জুতোও মারে তাও সই, ক্ষমতায় বসতে পারলেই হল — শুধু লুটেপুটে খাওয়ার ধান্দা …।
(এরপর ২য় যাত্রী নেমে যাওয়ায় আলোচনা অর্ধসমাপ্ত)

চলতে চলতে কেজরিওয়াল, ভোট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in