• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

‘মেয়েটার মা ছেলেটাকে খুব গাল দিল, কি আর করবে?’

January 5, 2013 admin Leave a Comment

সুপর্ণা সর্দার, রেলকলোনি, ঢাকুরিয়া, ৩১ ডিসেম্বর#

দিল্লি নিয়ে এত কথা হচ্ছে। বারাসাতের ঘটনা নিয়েও প্রতিবাদ হওয়া উচিত। এই ধরণের ঘটনা আমাদের পাড়াতেও হয়। গত বছর ৩১ ডিসেম্বরের দিন, আমাদের পাড়ায় সব ছেলেরা সন্ধ্যেবেলা মদ খেয়ে নাচছে। মদ খেলে মাথার ঠিক থাকে না। একটা ছেলে, নাম টাবা (নাম পরিবর্তিত) মদ খেয়ে আমাদের পাড়ারই একটা বাচ্চা মেয়েকে নিয়ে পাশে যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে সেখানে নিয়ে গিয়ে ওইসব করেছে। মেয়েটার বয়স আট বছর। মেয়েটার বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে। ও একটু হাবা টাইপের। ওকে যে যা কাজ বলে ও করে দেয়।
বাচ্চা মেয়েটা কিন্তু ওকে যা করেছে ছেলেটা, সবই বলছে। কিন্তু পাড়ার হোমরা-চোমরারা কিছুতেই মানল না। কেউ বলল, মেয়েটা ওরকমই, যে কেউ ডাকলেই চলে যায়। তুই ডেকে দেখ, তোর সঙ্গেও চলে যাবে। কেউ বলল, ও বাজে কথা বলছে। কেউ ছেলেটাকে কিচ্ছু বলল না। শেষে মেয়েটার মা ছেলেটাকে খুব গাল দিল, কি আর করবে?

মানবাধিকার ধর্ষণ, মদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in