• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

মেটিয়াব্রুজ বড়তলায় যানবাহনের করুণ অবস্থা

February 15, 2013 admin Leave a Comment

১২ ফেব্রুয়ারি, শাকিল মহিনউদ্দিন, হাজিরতন, মেটিয়াব্রুজ#

জনবহুল দর্জি-অঞ্চল মেটেবুরুজের বড়তলা। এখানে সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি। জীবন ও জীবিকার তাগিদে নিত্যদিনই এদের হাওড়া, বড়োবাজার কিংবা ধর্মতলায় যেতে হয়। যাতায়াতের জন্য এই অঞ্চলে বাসরুট থাকলেও বাস ক্রমশ অমিল হতে চলেছে। ট্যাক্সি বা অটোরিকশা করে যাতায়াত করার সামর্থ্য এদের নেই। একদা এই রুটে চলত ১২বি, এল ১৯, এস ৩৫, ২৪১-এর মতো বেশ কয়েকখানা বাস। বর্তমানে দু-চারটে ২৪১ বাস ছাড়া সমস্ত বাস পথ থেকে উধাও। চরম অবহেলার মধ্যে এভাবে বেঁচে থাকার কোনো অর্থ নেই — এভাবেই হতাশা ফুটে ওঠে লালপুলের বাসিন্দা মোঃ রফিক, কাঁঠালবেড়িয়ার সেখ নাসিরউদ্দিন এবং মকবুল হোসেন গাজীর গলায়। এদের সঙ্গে কথায় কথায় শোনা যায় — ‘আমরা অভিভাবকহীন, আমাদের হয়ে দরবার করার কেউ নেই’। এরা ভেবেছিল যে সরকার পাল্টালে হয়তো অবস্থা কিছুটা পাল্টাবে। কিন্তু কোথায় কী!
প্রসঙ্গক্রমে বলতে হয়, দর্জিব্যবসায়ীদের মঙ্গলাহাট বা হরিশাহাটে যাওয়ার জন্য একসময় অজস্র বাস থাকত; চালু হয়েছিল মেটিয়াব্রুজ-হাওড়া ফেরি সার্ভিস। কিন্তু এখন তা গল্প! বর্তমানে হাটে যেতে হয় খোলা ম্যাটাডোরে গাদা করা মালের গাঁটের ওপর বসে জীবনের ঝুঁকি নিয়ে। এর ভাড়াও অত্যধিক। এর ওপর রয়েছে পুলিশি হয়রানি ও জুলুম।
বেহাল রাস্তায় পাইপ বসানোকে কেন্দ্র করে গত আড়াই বছরে যে দুর্বিষহ কষ্ট ভোগ হয়েছে, তা থেকে এলাকাবাসী আজও মুক্ত হতে পারেনি। এই রাস্তায় কোনো মুমুর্ষূ রোগীকে নিয়ে যাওয়ার কল্পনাই করা যায় না। নাগরিক পরিষেবার কঙ্কালসার অবস্থা এদের সুস্থ জীবনযাপনের পথে প্রধান অন্তরায়। আর কতদিন এভাবে দিন গুজরান করা সম্ভব?

শিল্প ও বাণিজ্য মেটিয়াব্রুজ, যানবাহন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in