• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

মুম্বইয়ের পর এবার কলকাতায় বীজ উৎসব

April 14, 2012 admin Leave a Comment

ভারতবর্ষের এক সমৃদ্ধ জৈব-সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে; একই সঙ্গে রয়েছে দশ হাজার বছরের কৃষিকাজের ইতিহাস আর নানান স্থানীয় জলবায়ু ও পরিবেশের সঙ্গে মানানসই বিপুল বৈচিত্র্যময় শস্য ও বহু গুণ ও বৈশিষ্ট্যসম্পন্ন শস্যের ধরন। কিন্তু বিগত মাত্র চার-পাঁচ দশকে ‘সবুজ বিপ্লব’-এর সূত্রপাতের মধ্য দিয়ে আমাদের কৃষি-জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে। বর্তমানে তা চিরতরে লোপ পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার ফলে আমাদের ভবিষ্যত খাদ্য নিরাপত্তা ও কোটি কোটি চাষির জীবন বিপন্ন হয়ে পড়বে।
বীজ উৎসবের উদ্দেশ্য হল জনসচেতনতা বাড়িয়ে তোলা এবং এই অমূল্য কৃষি-জীববৈচিত্র্য ও তার সঙ্গে যুক্ত যাবতীয় জ্ঞান, দক্ষতা ও মূল্যকে সংরক্ষণ, পুনরুজ্জীবন ও আদান-প্রদান করার বিষয়ে নীতিগত সহায়তা করা। এর ওপরেই আমাদের দেশের মানুষের বেঁচে থাকা ও উন্নতি নির্ভরশীল, বিশেষত তা এমন এক সময়ে যখন শক্তি, বিশুদ্ধ জল ও উর্বর জমির অভাব ক্রমবর্ধমান অস্থির বৃষ্টিপাত ও তাপমাত্রার উঠানামার ফলে বেড়ে গেছে।
মুম্বই বীজ উৎসব (১৯-২১ ফেব্রুয়ারি ২০১২) ছিল এমন এক প্রারম্ভিক উদ্যোগ, যা ছয়টি ভিন্ন ভিন্ন রাজ্যের গোষ্ঠীগুলিকে একত্রিত করেছে যারা শস্য বীজের বৈচিত্র্যকে সংরক্ষিত ও প্রসারিত করার কাজে ব্যাপৃত রয়েছে। এক হাজারের বেশি বিচিত্র বীজের প্রদর্শনী ওখানে ছিল। বহু বই ও পোস্টারও সেখানে রাখা হয়েছিল। এছাড়া ছিল সংশ্লিষ্ট বিষয়গুলিতে ফিল্ম-শো, আলাপ-আলোচনা, পাশাপাশি ছিল তিনটি বড়ো অ্যাকাডেমিক ও গবেষণা কেন্দ্রে কিছু চিন্তাউদ্দীপক সেমিনার।
মুম্বই বীজ উৎসবের উষ্ণ ও উৎসাহব্যাঞ্জক সাড়া পেয়ে আমরা স্থির করি দেশের অন্য অঞ্চলের মানুষের কাছে যাব। কলকাতা বীজ উৎসব হল এই সূত্রে দ্বিতীয় উদ্যোগ। এর বিষয় হল কৃষি-জীববৈচিত্র্য এবং পরিবেশ-সহায়ক কৃষিকাজ, দুটি বিষয়ই ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত। একদিকে আমাদের কৃষি-জীববৈচিত্র্যের ওপর আঘাতকে প্রতিহত করতে হবে, অন্যদিকে এর কার্যকর সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য এক বিস্তৃত সামগ্রিক উদ্যোগ গ্রহণ জরুরি।
কলকাতা বীজ উৎসবে ভারতের বিভিন্ন প্রান্তের, বিশেষত পূর্ব ভারতের কমপক্ষে দশটি বীজরক্ষা-গোষ্ঠী অংশ নেবে। সাংগঠনিকভাবে এটি একটি ব্যাপক সহযোগিতামূলক উদ্যোগ। এতে পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের বিষয়গুলির সঙ্গে যুক্ত বহু গোষ্ঠী ও ব্যক্তি শামিল হবে।

প্রস্তাবিত কর্মসূচি
শুক্রবার ২৭ এপ্রিল ২০১২
কৃষি-জীববৈচিত্র্য এবং পরিবেশ-সহায়ক / জৈবচাষ’ বিষয়ে সেমিনার। স্থান ও সময় এখনও ঠিক হয়নি।
সাংবাদিক সম্মেলন। এতে প্রথম ১৫ মিনিট বীজ উৎসব এবং তার উদ্দেশ্য নিয়ে প্রারম্ভিক আলোচনা হবে; পরের ৫ মিনিট প্রতিটি অংশগ্রহণকারী বীজরক্ষা-গোষ্ঠী নিজেদের সংগঠন ও তার কাজ সম্পর্কে ভূমিকা করবে; এর পরে মিডিয়ার কাছে প্রশ্ন আহ্বান করা হবে। স্থান ও সময় এখনও ঠিক হয়নি।
বিকেল ৫টার পরে মিডিয়ার সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া হবে।

শনিবার ২৮ এপ্রিল ২০১২
স্থান : ১০ মিডলটন স্ট্রিট কলকাতা ৭০০০৭১ আর্থকেয়ার বুকস্টোরের বাইরে (‘জীবনদীপ’ এবং মেট্রোরেলের ময়দান স্টেশন থেকে দুই মিনিটের পথ)
সকাল ১০.৩০টা : কলকাতা বীজ উৎসবের সূচনা। বীজ, পোস্টার ও সংশ্লিষ্ট বইপত্রের প্রদর্শনী; পাশাপাশি আলোচনা/ফিল্ম-শো/সংলাপ।
সন্ধ্যা ৬টা থেকে ৭.৩০টা : গানবাজনার অনুষ্ঠান।

রবিবার ২৯ এপ্রিল ২০১২
একই জায়গায়
সকাল ১০.৩০টা : কলকাতা বীজ উৎসব চলবে।
৪.৩০টা : প্রকাশ্য সভা।
৬.৩০টা থেকে ৭.৩০টা : সমাপ্তি অনুষ্ঠান।

বীজ উৎসবের সংগঠকদের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি, কলকাতা, ১৪ এপ্রিল। যোগাযোগ ভরত মনসাটা (০৩৩-২২২৯৬৫৫১)

সংস্কৃতি বীজ উতসব, বীজ সংরক্ষণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in