• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘মিডিয়ার লক্ষ্যই হচ্ছে মুসলিমদের খারাপ হিসেবে দেখানো’

October 19, 2014 admin Leave a Comment

টু সার্কেলস ডট নেট-এ প্রকাশিত রিপোর্ট থেকে, ১১ অক্টোবর খাগড়াগড় সরেজমিন পর্যবেক্ষণের পর#

খাগড়াগড়ের 'দ্বীনিয়া মাদানিয়া মাদ্রাসা'। এখানকার এক শিক্ষক অভিযোগ জানালেন, আনন্দবাজার পত্রিকা আরেকটি গ্রামের এক 'প্রশিক্ষণ কেন্দ্র'-এর ছবি দিতে গিয়ে এই মাদ্রাসার ছবি ব্যবহার করেছে। ছবি টু-সার্কেলস ডট নেট থেকে।
খাগড়াগড়ের ‘দ্বীনিয়া মাদানিয়া মাদ্রাসা’। এখানকার এক শিক্ষক অভিযোগ জানালেন, আনন্দবাজার পত্রিকা আরেকটি গ্রামের এক ‘প্রশিক্ষণ কেন্দ্র’-এর ছবি দিতে গিয়ে এই মাদ্রাসার ছবি ব্যবহার করেছে। ছবি টু-সার্কেলস ডট নেট থেকে।

খাগড়াগড় এলাকাটি বর্ধমানের বিহারী মুসলিমদের এলাকা বলে পরিচিত ছিল একসময়। এখন তা মুসলিম শিক্ষিত সমাজ, পেশাদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের এলাকা বলে পরিচিত। বসবাসকারীদের প্রায় ৯০ শতাংশই মুসলমান।
২ অক্টোবর একটি শক্তিশালী বিস্ফোরণে খাগড়াগড়ের একটি ভাড়া করা দোতলা বাড়িতে দু-জন মারা যায়, শাকিল আহমেদ এবং শোভন মণ্ডল। পুলিশের মতে তারা সন্ত্রাসবাদী। তৃতীয় আরেকজন আবদুল হাকিম হাসান গুরুতরভাবে আহত হয়।
নিরাপত্তাবাহিনী মতে, এই দোতলা ভাড়াবাড়িটা ছিল অস্ত্র তৈরির কারখানা, এবং যারা মারা গেছে ও আহত হয়েছে, এবং গ্রেপ্তার হওয়া দুই মহিলা কোনো সন্ত্রাসবাদী দলের সদস্য। তবে খাগড়াগড়ের অধিবাসীরা জানালেন (যাদের বেশিরভাগই কথা বলতে চাইছিলেন না), ওরা সন্ত্রাসবাদী কিনা কে জানে, তবে শক্তপোক্ত অপরাধী নিশ্চিত।
স্থানীয় এক পাইপমিস্ত্রী শাহনাওয়াজ খান (ছোটু) পুলিশকে সাহায্য করেছিল মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যেতে। সে বিস্ফোরণের শব্দ শুনে ওপরে গিয়েছিল। তার দাবি, মহিলারা তাদের অবাক করে দিয়ে কেটে পড়তে বলেছিল, নইলে গুলি করে দেবে বলে ভয় দেখায়।
তবে স্থানীয় মানুষ মিডিয়ার বাড়াবাড়িতে বিরক্ত। বিস্ফোরণের এলাকা থেকে বিশ পা দূরত্বের ‘দ্বীনিয়া মাদানিয়া মাদ্রাসা’-র শিক্ষক শেখ আবদুর রহমান ক্ষোভের সঙ্গে জানালেন, মিডিয়া ভুলভাবে এই মাদ্রাসাকে জড়িয়ে বলছে, কিছু ছাত্রছাত্রী নাকি পালিয়ে গেছে। এমনকি আনন্দবাজার পত্রিকা আরেকটি গ্রামের এক ‘প্রশিক্ষণ কেন্দ্র’-এর ছবি দিতে গিয়ে এই মাদ্রাসার ছবি ব্যবহার করেছে। এই মাদ্রাসা ১৯৬৮ সালে তৈরি, রাবিতা-ঈ মাদারিস-ই-ইসলামিয়া আরবিয়াতে নথিভুক্ত। ‘আমাদের মাদ্রাসা ২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর অবধি বন্ধ ঈদের জন্য। তাই ঘটনাচক্রে ওইদিন সকালেই ছাত্রছাত্রীরা বাড়ি গেছে।’ — জানালেন মৌলানা রেহমান।
যেভাবে এই এলাকা এবং মুসলিম সমাজকে দায়ী করা হচ্ছে মিডিয়াতে, বিশেষত টিভিতে, তাতে স্থানীয় অধিবাসীরা ক্ষুদ্ধ। ‘তারা আমাদের কিছু জিনিস জিজ্ঞেস করছে। আমরা সৎভাবে সেসব কথার জবাব দিচ্ছি। তারা কিন্তু জোর করে একটা গল্প বানাচ্ছে।’ অধিবাসীরা জানায়, তাদের ধারণাই সত্যি, ‘মিডিয়ার লক্ষ্যই হচ্ছে ইসলাম এবং মুসলিমদের খারাপ হিসেবে দেখানো’।

শিক্ষা ও স্বাস্থ্য খাগড়াগড়, জঙ্গী, বর্ধমান, মুসলিম, সন্ত্রাসবাদ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in