• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

“মানুষের মেরুদণ্ড ভেঙে গেছে”

May 25, 2013 Editor SRC Leave a Comment

সুব্রত পোদ্দার, মেমারী, বর্ধমান; ২৫শে মে’১৩ – আজ সকালে আমরা চারজন বেরিয়েছিলাম –

‘চীট ফান্ড’ কেলেঙ্কারী-পরবর্তী-সময়ে আমাদের সাতগেছিয়া বাজারের হাল-হকিকত জানতে। কথা

হল প্রায় ৪০ জনের সঙ্গে। সবচেয়ে মর্মভেদী কথাটা উঠে এল হামুনপুরের সব্জি বিক্রেতা প্রৌঢ় বাদল

সরকারের মুখ থেকে। স্থানীয় সোসাইটিতে আমানত করতে চান কি না, এর উত্তরে গোমড়ামুখে অতি

সংক্ষিপ্ত ‘না’ শুনেই কেমন যেন মনে হল, ওঁর ভেতরে অনেক ক্ষোভ জমে আছে, আসলে ওঁ হয়তো

অনেককিছুই বলতে চান। তাই কথা বলতে শুরু করলাম, বললাম –

– কাকা, পাশবই না হয় করবেনই না; কিন্তু কারণটা কী একবারটি জানতে পারি?

– (বেশ বিরক্তির সুরে) না রে বাবা, মানুষের মেরুদন্ড ভেঙে গেছে, ঐসব কোম্পানীগুলো সব শেষ করে

দিয়ে গেছে … বাদল কাকুর চোখের কোণ কী চিকচিক করে উঠেছিল? হাটুরে ঐ পরিবেশে খেয়াল করিনি।

তবে কথাগুলো হাহাকারের মতোন শোনাল। সারদাকাণ্ড-পরবর্তী গ্রামবাংলার ছবি বেশিরভাগ এমনটাই।

যার গেছে অথবা যার যায়নি-নির্বিশেষে, সকলেরই সঞ্চয় করার মানসিক মেরুদণ্ডটাই ভেঙে গেছে; অথচ

এই গরীব মানুষগুলোরই সঞ্চয় করা – সবচেয়ে বেশী জরুরী, গরীবী ও মহাজনী সুদের ভয়ঙ্কর ফাঁদ থেকে

বাঁচার জন্য। কয়েক হাজার মানি-মার্কেট-ব্যবসায়ী, কর্মহীন কয়েক লক্ষ মানুষকে ‘ইজি মানি’র লোভ

দেখিয়ে, সরকারী নিষ্ক্রিয়তার সুযোগে কোটি কোটি মানুষকে ধনে-প্রাণে-মনে ও মানে মেরে ফেলেছে। কোথাও

সঞ্চয় করতে গরীব মানুষ আর নুনতম ভরসা-বিশ্বাস পাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে দেশের সামগ্রিক

অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়তে বাধ্য। তাই সরকারের আশু কর্তব্য গ্রামে-গঞ্জে-শহরে-অলিতে

-গলিতে গরীব মানুষকে ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী যত সংস্থা আছে, আইন পাশ করে অবিলম্বে

তাদেরকে একটি নিয়ন্ত্রক সংস্থার অধীনে আনা। নাহলে খুব শীঘ্রই ভয়ঙ্কর দুর্দিন ঘনিয়ে আসছে!

 

শিল্প ও বাণিজ্য চিট ফান্ড, মেমারি, স্বল্প সঞ্চয়

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in