• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

মাকড়ায় ধান কাটায় মেশিন ঢুকল

December 3, 2014 admin Leave a Comment

শমীক সরকার, মাকড়া, ৩০ নভেম্বর#

Makra-5web
মাকড়া সংলগ্ন ধানজমির গায়ে ছান কাটার যন্ত্রের ছবি শমীক সরকারের তোলা। ৩০ নভেম্বর ২০১৪

মাকড়া ও সন্নিহিত এলাকায় বহু জমিতে এবারেই প্রথম ধান কাটা হয়েছে পেল্লাই সাইজের মেশিনে। মেশিনে ধান কাটলে পোয়াল বা খড়টা নষ্ট হয়ে যায়। বাড়ি এনে পালা দিয়ে রাখা যায় না। মাঠেই পুড়িয়ে দিয়ে ছাই-সার করে দিতে হয় জমির। কিন্তু লেবার লাগিয়ে ধান কাটালে, কাটানো, ঝাড়ানো, পালা দেওয়া প্রভৃতি কাজ মিলিয়ে বিঘা প্রতি হাজার তিনেক টাকা অতিরিক্ত খরচ লেবারের জন্য। অনেক সময় টাকা দিয়েও লেবার মেলে না। সেখানে এক বিঘা জমি হাজার টাকাতেই কেটে দিয়ে চলে যাচ্ছে মেশিন। তাই লেবার না মিললেও তড়িঘড়ি মেশিন দিয়ে ধান কাটা হয়েছে এখানে। অনেকে অবশ্য লেবার লাগিয়েও কেটেছে। নিচের ছবিতে পাশাপাশি দুটি মাঠ — একটি লেবার দিয়ে ধান কাটা হয়েছে, অন্যটিতে যন্ত্র দিয়ে। ওপরে ধান কাট মেশিন। প্রসঙ্গত, এবারে পাড়ুই এলাকায় ধান চাষ খুবই ভালো হয়েছে। রাজনৈতিক মারপিট গণ্ডগোল ধান লুঠের জায়গায় ছড়িয়ে যায়নি।

makra-6web
পাশাপাশি হাতে কাটা ও মেশিনে কাটা ধানের জমি। ছবি শমীক সরকারের তোলা। ৩০ নভেম্বর ২০১৪

কৃষি ও গ্রাম ধান কাটা মেশিন, ধান চাষে লেবার, ধানচাষ, পাড়ুই, বীরভূম, মাকড়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in