• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

ভোটের কড়চা : ‘আমি অত ভোটের মধ্যে নেই, কারো কাছে যাই না, লোন দাও কি ঘর দাও বলি না কাউকে …’

April 28, 2014 admin Leave a Comment

বঙ্কিম, অশোকনগর#

প্রচারের ছবি ফটোশপে বানানো
প্রচারের ছবি ফটোশপে বানানো

উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ হাবড়ার রাস্তা ধরে চলেছি সাইকেলে। চৈত্র মাসের তীব্র গরম। গরমের দিনের সূর্য ঢলে সন্ধ্যা নামছে। সাইকেল লিক হয়ে গেছে। রাস্তার ধারেই বাড়ির লাগোয়া সাইকেল মেরামতের দোকান। লুঙ্গি গেঞ্জি পড়া ষাটোর্ধ সাইকেল মেকানিক।
সেই একাত্তর সাল থেকে সাইকেল সারাই করে চলেছেন। এখন চোখে একটু কম দেখেন, তবু যত্ন নিয়ে সাইকেলের লিক সারাতে সারাতে গর্বভরে বললেন, আজকাল যারা সাইকেল সারায়, তারা অনেকেই ঠিকমতো কাজটা জানে না, টেম্পোরারি কাজ করে। কথা প্রসঙ্গে বললেন, এই দেখুন এই গরমের মধ্যে ডিজে বক্স লাগিয়ে ভয়ংকর শব্দে বাজারে যে কীর্তন চলছে তার জ্বালায় টেঁকা দায়। আমার হার্টের অসুখ, কী করি বলুন। ভোটের কথায় বললেন, ‘আমি অত ভোটের মধ্যে নেই। কারো কাছে যাই না। লোন দাও কি ঘর দাও বলি না কাউকে। রাজনীতি করিনা।
এরপর নাম জিজ্ঞেস করতেই বললেন, আমার নাম নাই। কেন? নাম দিয়া কী হবে! তবু দু-এক কথা বলতে বলতে অবশেষে বললেন, আমার নাম হীরা, বাবা দিয়েছিল।
নোটা
বাড়ির মধ্যেই ছোট্ট ভাঙাচোরা সেলুন ঘর তাঁর, শরীরও তেমন সুস্থ নয়। শ্বাসকষ্ট, তবুও হাতের কাজ করেই যান নিয়মিত। চুল দাড়ি কাটেন। আশেপাশের মানুষজন তাঁর কাছে আসে। বেশি একটা ভিড় হয়না যদিও।
কথা প্রসঙ্গে বললেন, এই যে ভোটে একটা নতুন বোতাম, নোটা (‘ওপরের কাউকেই পছন্দ নয়’), হল, তাতে কী হল? কয়জন আর ওই বোতাম টিপবে? দেখবেন, লোকে সেই ‘ওদের’ই ভোট দেবে।

 

মানবাধিকার নির্বাচন, ভোটের কড়চা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in