• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধান, কর্মবীর হুগো শ্যাভেজ চলে গেলেন

March 8, 2013 admin Leave a Comment

মিঠুন চাকমা, বাংলাদেশ, ৭ মার্চ#

426545_355307827907101_1870074690_nহুগো শ্যাভেজ। ১৭ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ। সেনাবাহিনীতে থাকার সময় ১৯৯২ সালে তিনি ক্ষমতা দখলের জন্য উদ্যোগ নেন। এ সময় তিনি টিভিতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে আবার ক্ষমতা ফিরিয়ে দেন বা দিতে বাধ্য হন। এরপর তাকে ৩০ বছর সাজা দেয়া হয়। এ সাজা নিয়ে ঠাট্টা করে তিনি বলেছিলেন, ক্ষমতা দখলের চেষ্টার জন্য তিনি এক বছর মাত্র সাজা পেয়েছেন, বাকি সাজা পেয়েছেন ক্ষমতা দখল করতে না পারার জন্য বা ক্ষমতা দখল ফিরিয়ে দিতে বাধ্য হবার জন্য। কিন্তু টিভি ভাষণে উচ্চারিত তার সেই ‘por ahora’ বা ‘For Now’ ‘এই সময়ের জন্য’ শ্লোগান জনতার মনে গেঁথে যায়।

১৯৯৮ সালে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। এবং তখন থেকেই তার সেই ‘por ahora’ বা ‘এই সময়ের জন্য’-এর অধ্যায শুরু হয়ে যায়।

ক্ষমতাগ্রহণ করার পরে তিনি ভেনেজুয়েলার তেল সম্পদ রাষ্ট্রায়ত্ত করেন। এরপরে তিনি কিউবার সাথে সম্পর্ক স্থাপন করেন। ভেনেজুয়েলা জনগণের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নতির জন্য আত্মনিয়োগ করেন। তিনি টিভিতে ‘Alo Presidente’ নামে একটি অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেন। এতে তিনি সরাসরি জনগণের সাথে আলোচনা করতেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। তিনি সপ্তাহের ৪০ ঘন্টা শুধু জনগণের কথা শুনে বা জনগণের সাথে আলাপ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতেন। তিনি প্রচুর পরিশ্রম করতেন। তিনি দিনে ৪০/৫০ কাপ কফি খেতেন। ঘমাতেন কম। রাত জেগে কাজের মধ্যে থাকতেন। তাঁর গুরুত্বপূর্ণ অবদান, তাঁর নিরন্তর কাজের জন্য ল্যাটিন আমেরিকা তার স্বাতন্ত্র্যকে চিনতে পেরেছে। ইউএএস-এর বলয় থেকে বেরিয়ে নিজেদের বলয় গড়তে চেষ্টা করেছে। ২০১১ সালে তার ক্যান্সার ধরা পড়ে। ২০১৩ সালের ৫ মার্চ তিনি মৃত্যুবরণ করলেন।

হুগো শ্যাভেজ কী করতে পেরেছেন বা কী করেছেন তা তার দেশের জনগণই নির্ধারণ করবে। কিন্তু তাঁর কাছ থেকে আমাদের এটাই শেখার আছে যে, আমাদের দেশের বা জাতির জন্য বা কোনো লক্ষ্যকে পূরণের জন্য ‘সাধক’ হতে হবে, ‘যোগী’ হতে হবে, হতে হবে ‘কর্মবীর’।

খবরে দুনিয়া ভেনিজুয়েলা, হুগো শ্যাভেজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in