• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

ভারতে স্বাস্থ্য ব্যবস্থার অভিমুখ শীর্ষক আলোচনা

September 13, 2012 admin Leave a Comment

শ্রীমান চক্রবর্তী, কলকাতা, ১৩ সেপ্টেম্বর#
ফ্রেন্ডস অফ ডেমোক্রেসি’র পক্ষ থেকে গত ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, কোলকাতার কলেজ স্কোয়ারে মহাবোধী সোসাইটির হলে বর্তমান ভারতের স্বাস্থ্য ব্যবস্থার অভিমুখ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্বের দুশ’টি দেশের মধ্যে একাদশতম বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ ভারতে প্রতি বছর পেটের অসুখেই কেবল মারা যায় ৮ লক্ষ শিশু। দেশের প্রসূতি মায়েদের মধ্যে ৬০% এবং তিন বছর পর্যন্ত ৭৪% শিশু অপুষ্টি ও রক্তাল্পতার শিকার। বছরে শিশু মৃত্যুর সংখ্যা প্রায় ২১ লক্ষ যা মোট পৃথিবীর প্রায় চার ভাগের এক ভাগ। আমাদের দেশের চিকিৎসায় খরচ মেটাতে প্রায় ৮৫% টাকাই রোগী নিজের পকেট থেকে বহন করে। সরকার ক্রমশ স্বাস্থ্য পরিষেবা থেকে হাত গুটিয়ে নিচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য পরিষেবা ভিত্তিক ব্যবসাকে উৎসাহিত করে চলেছে। জনস্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে ধীরে ধীরে ব্যবসায়িকদের হাতে তুলে দিচ্ছে, সে বিষয়েই বিভিন্ন দিক থেকে আলোচনা করলেন ডাঃ হীরালাল কোনার, ডাঃ পুণ্যব্রত গুণ, ডাঃ অর্ণব সেনগুপ্ত ও শ্রী ফণীভূষণ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ সঞ্জীব মুখোপাধ্যায়।

বক্তাদের মধ্যে প্রথমেই হীরালাল কোনার বলেন, ভারতে পাশ্চাত্য ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা অনেক ক্ষেত্রেই আমাদের দেশের সমস্যা অনুধাবনে ব্যর্থ হয়েছে। যে সমস্ত রোগে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষ আক্রান্ত হয়, তার অধিকাংশ নিয়েই আমাদের দেশে কোন সুনির্দিষ্ট পরিকল্পনা বা ব্যবস্থা নেওয়া হয় না। কারণ আমাদের দেশের সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থাপনা পাশ্চাত্যের অনুরূপ। তাই যে যে বিষয়গুলি ওদেশে চর্চিত হয় সেগুলিকে ভিত্তি করেই আমাদের মূল চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে। তাই ডেঙ্গু বা ম্যালেরিয়া, ডাইরিয়া, শিশুদের অপুষ্টি জনিত রোগের মতো বিষয়গুলিতে বহু ক্ষেত্রেই পরিকল্পনার অভাব রয়েছে। যেমন বছরে একটি নির্দিষ্ট সময়ে এই রোগের প্রাদুর্ভাব যখন বেশি হয় তখন বিশেষ কতগুলি ব্যবস্থা গ্রহণসহ কিছু স্থানিক সমস্যা নিরসনে পন্থা অবলম্বনের প্রয়োজন রয়েছে। মাতৃদুগ্ধই শিশুদের অপুষ্টি ও ভবিষ্যৎ রোগ প্রতিরোধের প্রধান প্রতিষেধক, এই তথ্য সরকার প্রচারিত গণমাধ্যম গুলিতেই উপেক্ষিত। সরকারি বেসরকারি টিভি চ্যানেলের বিজ্ঞাপনে নামি কোম্পানির বেবি ফুডের সম্প্রচারের মধ্যে দিয়ে আমরাই নিজেদেরকে ঠেলে দিচ্ছি অন্ধকারের দিকে। অনুষ্ঠানে ড্রাগ কোম্পানিগুলির সাথে চিকিৎসকদের একাংশের অনৈতিক যোগাযোগের সমালোচনা করা হয়। এ বিষয়ে ছোটো ছোটো সামাজিক উদ্যোগ গড়ে স্বাস্থ্য সচেতনতা শিবির, হারিয়ে যেতে বসা দাতব্য চিকিৎসাকেন্দ্রগুলিকে আরো বেশি করে ফিরিয়ে আনার কথাও বলা হয়।

শিক্ষা ও স্বাস্থ্য অপুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in