• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

ব্যাটারিচালিত রিকশা জনপ্রিয় হচ্ছে

October 28, 2014 admin Leave a Comment

শমিত, শান্তিপুর, ১৪ অক্টোবর#

0

মফস্‌সল শহর ও শহরতলিতে ব্যাটারিচালিত দূষণহীন, শব্দহীন রিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। গত মাস দুয়েকের মধ্যে আমাদের শহর শান্তিপুরে এই রিকশার সংখ্যা প্রায় ২০ ছাড়িয়ে গেছে। নদিয়ার সদর শহর কৃষ্ণনগরে কয়েকশো ব্যাটারিচালিত রিকশা সাধারণ যাত্রীদের পরিষেবা দিচ্ছে। অপরদিকে পায়ে টানা রিকশা ও ভ্যানরিকশা যারা চালায়, তারা বেশ বেকায়দায় পড়েছে। ব্যাটারিচালিত রিকশা চালকদের সঙ্গে ভ্যানরিকশা চালক ও সাধারণ রিকশা চালকদের প্রায় প্রতিদিন ঝঞ্ঝাট বাধতে দেখা যাচ্ছে। স্থানীয় পৌরসভাকে এই ব্যাপারে কোনো সক্রিয় উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। ব্যাটারিচালিত রিকশা চালকদের এখনও রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে পারেনি শান্তিপুর পৌরসভা। অথচ পায়ে টানা রিকশা ও ভ্যান রিকশা চালকদের পৌরসভার রেজিস্ট্রেশন অর্থাৎ স্বীকৃতি রয়েছে। ব্যাটারিচালিত রিকশার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ার ফলে সাধারণ রিকশা ও ভ্যানরিকশা চালকদের রুজিতে টান পড়ছে। ওই সমস্ত চালকেরা দিনে দিনে ক্ষুব্ধ হয়ে উঠছে। সেই কারণে অশান্তিও বাড়ছে। অশান্তি মারামারির পর্যায়ে পৌঁছাচ্ছে। এব্যাপারে পৌরসভার এক্ষুনি সক্রিয়তা দেখানো প্রয়োজন।
সম্প্রতি কৃষ্ণনগর শহরে যাওয়ার সুবাদে কথা হল ব্যাটারিচালিত রিকশা চালক রফিক সেখের সঙ্গে। আমরা তিনজন তাঁর রিকশার সওয়ার ছিলাম। ৩০ টাকার বিনিময়ে তিনি আমাদের কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে দিলেন। তাঁর সঙ্গে কথা বলে জানলাম, প্রতিদিন তিনি ৬০০ টাকা উপার্জন করতে পারছেন। এই রিকশার কোনো রুট পারমিশন নেই। তবে হাইওয়েতে রিকশা চালানোর একটা অলিখিত নিষেধাজ্ঞা আছে। দিন পনেরো আগে স্থানীয় এক গ্যারেজ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় রিকশাটি কিনেছেন রফিক। তিনি জানান, এই রিকশার চারটি ব্যাটারি দিনে রাতে ১০ ঘণ্টা চার্জ দিতে হয়।
অপরদিকে শান্তিপুর শহরের ব্যাটারিচালিত রিকশা চালক ফেলা (গোপাল নন্দী) বললেন, শহরের মধ্যে এপাড়া ওপাড়া মাথাপিছু ১০ টাকা ভাড়া হলেও একটু দূরের যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ২৫-৩০ টাকাও আসছে। ইনিও দিন দশেক আগে রিকশা নামিয়েছেন রাস্তায়। তবে কোথাও এখনও কোনো রাজনৈতিক দল ব্যাটারিচালিত রিকশা চালকদের সংঘবদ্ধ করে ইউনিয়ন গড়তে পারেনি।

শিল্প ও বাণিজ্য কৃষ্ণনগর, ব্যাটারি চালিত রিকশা, ব্যাটারি চালিত রিক্সা, শান্তিপুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in