• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

বারাসতের যে প্রতিবাদী মানুষেরা ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে, তাঁদের প্রতি আমার প্রণতি রইল

June 10, 2013 admin Leave a Comment

বারাসতের কামদুনিতে একটি মেয়ের ধর্ষণ এবং খুন, এবং স্থানীয় মানুষের তার ব্যাপক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ‘এই সময়’ পত্রিকায় প্রকাশিত, কবি শঙ্খ ঘোষের প্রতিক্রিয়া#

প্রায় রোজই খুন-ধর্ষণ-শ্লীলতাহানির খবর শুনে মন ভারাক্রান্ত হয়ে উঠছে। এই সব ঘটনার সুবাদেই খবরের শিরোনাম হচ্ছে বারাসত। একটা এলাকায় কী করে দিনের পর দিন এসব ঘটনা ঘটছে, ভেবে পাচ্ছি না। প্রশাসনের তরফে গাফিলতি না থাকলে এমনটা হওয়ার কথা নয়। এই তমসার মধ্যে একটু আলোর শিখাও দেখতে পাচ্ছি। বারাসতে মানুষ রাজনীতি নিরপেক্ষ উদ্দীপ্ত প্রতিবাদে সামিল হয়েছেন, যা অত্যন্ত সুলক্ষণ। এই প্রতিবাদ চতুর্দিকে বেড়ে চললে তা সুসময় বয়ে আনতে পারে। শুধু দলীয়তার প্রতি নির্ভর করে কিছু করা যাবে না।
যে কোনও দুর্যোগের পরই সরকার যেমন ক্ষতিপূরণের কথা ঘোষণা করে, বারাসতে মেয়েটির নির্মম পরিণতির পর সেটাই করা হয়েছে। এর চেয়ে আপত্তিকর কিছু হতে পারে না। বারাসতের যে প্রতিবাদী মানুষেরা তা প্রত্যাখ্যান করেছেন, তাঁদের প্রতি আমার প্রণতি রইল।

মানবাধিকার ধর্ষণ, বারাসত, শঙ্খ ঘোষ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in