• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

বাইপাসে ভাঙা হল হাজারের বেশি দোকান

March 31, 2012 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ৩১ মার্চ#

গত ২৩ মার্চ কোলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির নির্দেশে পাটুলি থেকে রুবি পর্যন্ত বাইপাসের রাস্তার দু-ধারের প্রায় এক হাজারের বেশি অস্থায়ী দোকানঘর, বাড়ি-ঘর ভেঙে দেওয়া হয়। মাত্র ৪৮ ঘন্টা আগে মাইকে ঘোষণা করেই দোকানগুলি ভাঙা হয়। পাটুলির মোড়ে ২০০২ সাল থেকে গণেশ মণ্ডল চা কোল্ড ড্রিঙ্কসের দোকান চালিয়ে সংসার চালাতেন। এখানে সবজি, মাছ, ভাতের হোটেল, সাইকেল সারানোর দোকান, গ্যাস-ওভেন সারানোর দোকানও ছিল। তাঁর আসল বাড়ি ছিল জয়নগর। দোকানে তিনি রাতেও থাকতেন। চুরি হবার ভয় থাকায় দোকানেই থাকতেন। রাস্তার পারে দোকান করার সুবাদে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের হয়ে তিনি মিছিলেও গেছেন। প্রথম দিকে সিপিএমের মিছিলে, পরে তৃণমূলের মিছিলে। এখন কী করবেন জানতে চাইলে বললেন যে ভ্যান রিক্সা কিছু চালাব। কী করব? সবাই বলেছিল উচ্ছেদ হবে না, হলেও জায়গা দেবে। স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করব।

পাটুলি মোড় থেকে একটু এগিয়ে বাঘাযতীনের দিকে আসতে বাঁদিকে বেশ কতকগুলি ঝুপড়ি ভাঙা পড়েছে। এগুলি কোনোটা ছিল হোটেল-চায়ের দোকান, কোনোটা পান-বিড়ি-সিগারেটের দোকান, আবার এর পাশেই ছিল আয়লার পরে সুন্দরবনের গোসাবা থেকে আসা স্বপন সাধুখাঁর মতো ক্যাচড়া সংগ্রহের দোকানদার। বউ-মেয়ে নিয়ে ওখানেই তাঁরা থাকতেন। ওঁদের সাথে ছিলেন কুলতলি থেকে আসা তপন বৈদ্য। ওদের দোকান ভেঙে দেওয়ার পর ওরা রাস্তার উল্টোদিকে হুন্ডাইয়ের শোরুমের পিছনে জংলার মধ্যে ত্রিপল খাটিয়ে এখন থাকছে।
ডাবলু মণ্ডলের সাইকেলের দোকান ভাঙা পড়েছে। তাঁর জন্মস্থান গড়িয়া বোড়াল। ভাড়াই থাকেন দীর্ঘদিন ধরে। সিকিউরিটি গার্ডের কাজ করে আড়াই হাজার টাকা পান। তাতে করে সংসার চলে না। তাই একটা সাইকেল সারানোর দোকান দিয়েছিলেন অবসর সময় বাঁচিয়ে। ক্ষোভের সাথে জানালেন পাবলিকের পয়সায় এমএলএ, এমপিদের ভাতা বাড়ছে, আমরা চার-পাঁচ হাজার টাকা রোজগার করতে পারছি না। লোকের বাড়িতে কাজ করে আর ক’পয়সা হয়? তার ওপর প্রতিদিন জিনিসের দাম বেড়ে চলেছে। আমরা রাস্তার পাশে দোকান দিয়ে কোনোরকমে বেঁচে থাকতে চাইছি। সব পার্টিই বলেছিল আমাদের দিকে এসো। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলছিলেন উনি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করবেন না। এখন উনি কলকাতাকে লন্ডন বানানোর লক্ষ্যে শহর থেকে গরিব মানুষকেই হটিয়ে দিতে চাইছেন। এবারে দেখবেন এ অঞ্চলে কীভাবে চুরি-ছিনতাই বাড়ে। কাজ দিতে পারবেন না, অথচ কেউ স্বাধীনভাবে কিছু করে তাদের পেট চালাচ্ছে, গরিবের সরকার তাদের পেটে লাথি মারছে।
বাঘাযতীন বিগ বাজারের আশেপাশে ফুটের খাবার দোকান থেকে শুরু করে সমস্ত দোকানই ভেঙে দেওয়া হয়েছে। বাঘাযতীন রেলব্রিজের তলায় ছিল একটি বড়ো বাজার, সেটাকেও সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। বাজারের অদূরে দাঁড়িয়ে ২৪-২৫ বছরের একটি ছেলে জানালো রবিবারের ঠিক আগে এভাবে ভেঙে দেওয়া একেবারেই উচিত হয়নি। অনেকের মালপত্র নষ্ট হয়েছে। তাই আজ রবিবার বাজারটা বসেছে। এই বাজারের ওপর অনেকগুলি মানুষ নির্ভর করে ছিল।

শিল্প ও বাণিজ্য উচ্ছেদ, দোকান, বাইপাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in