• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

বাইপাসে ঠেলাগাড়ি নিয়ে বসছে দোকানহারা হকাররা

April 9, 2012 admin Leave a Comment

ইএম বাইপাসের গায়ে পাটুলি থেকে রুবি মোড় পর্যন্ত হাজার খানেক হকার উচ্ছেদ হওয়ার পর তারা আবার নিজেদের জায়গাগুলোতেই অস্থায়ী ভাবে বসছে। অনেকে ভয়ে জায়গা বদল করে আশেপাশের ণ্ণব্যক্তিগত জায়গা’য় বসে পড়ছিল। পুলিশ এসে এই অস্থায়ীভাবে বসতে চাওয়া হকারদের কাছে কয়েকশো করে টাকা তোলা হিসেবে দাবি করতে থাকে। হকাররা স্থানীয় নেতা অনাদি সাহার নেতৃত্বে হকার সংগ্রাম কমিটির সহায়তায় স্থানীয় বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয়। 

Picture
৯ এপ্রিল সার্ভে পার্ক থানায় কয়েকশো হকার সন্ধ্যেবেলা অবস্থান করে খালি গলায় সভা করে। সেখানে বক্তব্য রাখেন অনাদি সাহা, হকার সংগ্রাম কমিটির নেতা মুরাদ হোসেন, এপিডিআর দক্ষিণ কলকাতা শাখার প্রশান্ত হালদার প্রমুখ। বক্তারা সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামার উল্লেখ করে বলেন, হকাররা শহরের রাস্তায় বেআইনি নয়। অস্থায়ী কাঠামোয় হকারদের বসার সম্পূর্ণ অধিকার রয়েছে। যতক্ষণ না রাজ্য সরকার পৃথক হকার নীতি তৈরি করছে, ততক্ষণ এই নির্দেশ মানতে তারা বাধ্য। হকারদের ওপর পুলিশের জুলুমবাজি তোলাবাজি চলবে না।
এই সভার শেষে মোট নয়জনের প্রতিনিধিদল থানার অফিসারের সঙ্গে দেখা করে। অফিসার তাদের বলেন, আপাতত হকাররা অস্থায়ী কাঠামো নিয়ে বসুক। যার যেখানে দোকান ছিল সেখানেই বসুক। অন্য জায়গায় যেন না বসে। সামনে টেবিল বা টুল পাততে পারে তারা, খদ্দেরদের বসার জন্য। তবে থানায় ওপর থেকে চাপ আসছে, ইনসপেকশন আসছে। তাই হকাররা যেন ওপরে গিয়েও নালিশ জানায়। হকারদের প্রতিনিধিদল থানার কাছে হকারদের একটি লিস্ট দেয়।
তবে থানার অফিসার পুলিশের তোলাবাজির কথা স্বীকার করেননি।

শমীক সরকার, কলকাতা, ৯ এপ্রিল, সার্ভে পার্ক থানার সামনে হকার বিক্ষোভের ছবি প্রতিবেদকের তোলা

শিল্প ও বাণিজ্য হকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in