• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

বাংলাদেশে সাজাপ্রাপ্ত সাঈদীর সমর্থনে সভা কলকাতায়

April 1, 2013 admin Leave a Comment

অলোক দত্ত, কলকাতা, ৩০ মার্চ#

বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, তার তৃতীয় ট্রাইবুনালে দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির সাজা হয় ২৮ ফেব্রুয়ারি। সাঈদীর সাজার বিরোধিতা করে, শাহবাগ আন্দোলনকে কটাক্ষ করে এবং পশ্চিমবঙ্গে শাহবাগ আন্দোলনের সংহতিমূলক প্রচারের বিরোধিতা করে কয়েকটি সংগঠনের উদ্যোগে কলকাতায় ৩০ মার্চ একটি সভা হয়। শহিদ মিনারের উল্টোদিকে দুপুর দুটো থেকে আয়োজিত এই সভায় কয়েক হাজার লোক হয়েছিল। বিভিন্ন জেলা থেকে প্রচুর লোক এসেছিল সভায়।
সভায় বক্তারা সাঈদীকে একজন ধর্মপ্রাণ মুসলিম বলে বর্ণনা করে জানায়, সাঈদী কোরান অনুবাদের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তিনি যখন শপথ নিয়ে বলেছেন যে তিনি কোনো দোষ করেননি, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। এছাড়া বক্তারা বাংলাদেশে হাসিনা সরকারের তীব্র সমালোচনা করে। শাহবাগ আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন এবং মার্কিন মদতপুষ্ট বলে অভিহিত করে বক্তারা জানায়, আন্দোলনকারীরা ইসলামের নামে অশ্লীল কথাবার্তা বলেছে। মঞ্চ থেকে বারবার জানানো হয়, ইসলাম সঙ্কটে।
এই সভা ২৬ মার্চ হবার কথা ছিল। সেদিন সভা শুরুর কয়েক ঘন্টা আগে সভার অনুমতি প্রত্যাহার করে সভা বানচাল করে দেয় প্রশাসন। জানানো হয়, দোলের আগের দিন বলে সভা করতে দেওয়া হচ্ছে না। বদলে ৩০ তারিখ সভা করার অনুমতি দেওয়া হয়।

মানবাধিকার শাহবাগ আন্দোলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in