• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা

October 15, 2012 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ১৫ অক্টোবর#

২৯ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের কক্সবাজার জেলার রামু উপজেলা এবং চট্টগ্রামের পাটিয়া উপজেলার বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দিরগুলিতে ব্যাপক হামলা, বৌদ্ধ মূর্তি ও প্রতিমা ভাঙচুর, লুটপাট হয়। জ্বালিয়ে দেওয়া হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত রামুর বিভিন্ন বড়ুয়াপাড়া। এতে আগুনে ভস্মীভূত হয় বড়ুয়া সম্প্রদায়ের বাড়িঘর। রাত ১০টার পর থেকে রামু উপজেলার বৌদ্ধ মন্দিরগুলোতে একের পর এক এসব ঘটনা ঘটে এবং তা রবিবার ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। এই ঘটনার জের ধরে রবিবার সকাল ১১টায় পাটিয়ায় মুসলিম সম্প্রদায়ের উগ্রবাদী একটি অংশ বিভিন্ন বৌদ্ধ বিহার ও মন্দিরে হামলা চালায়। এখানেও চলে ভাঙচুর ও লুটপাট। এছাড়া কক্সবাজার জেলার উখিয়াতেও বিক্ষুব্ধরা বৌদ্ধ বিহারে হামলা চালায়।
রামু এলাকার এক ফেসবুক ব্যবহারকারী উত্তম কুমার বড়ুয়া পবিত্র কোরাণ শরিফের একটি আপত্তিকর ছবি শেয়ার করেছেন, এই খবরের থেকে শনিবার রাতে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা রামু স্টেশনে জমায়েত হয়ে মিছিল করে বড়ুয়াপাড়ার দিকে ধেয়ে গিয়ে এই ঘটনা ঘটায়।
উল্লেখ্য, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পাহাড়ি জনজাতিদের ওপর অভিবাসী বাঙালিরা অত্যাচার চালাচ্ছে, এই অভিযোগ অনেকদিনের।

খবরে দুনিয়া চট্টগ্রাম, বাংলাদেশ, বৌদ্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in