• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

পূর্ব রেলের সমস্ত স্টেশনে যাত্রীছাউনি বানানোর জন্য গাছ কাটার ওপর স্থগিতাদেশ

October 15, 2014 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ১৫ অক্টোবর#

kalyani
ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল (পূর্বাঞ্চল বেঞ্চ) একটি অন্তর্বর্তীকালীন রায়ে পূর্ব রেলওয়ের সমস্ত স্টেশনে যাত্রীদের জন্য ছাউনি বানানোর সময় গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি করেছে। ১৭ সেপ্টেম্বর পি জ্যোতিমানি এবং পি সি মিশ্রএই রায় দিয়েছেন। রায়ে আরো বলা হয়েছে, পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের পরবর্তী শুনানির দিন কিছু বিষয়ে তথ্য নিয়ে আসেন, যেমন, আরো কতগুলো স্টেশনে যাত্রী ছাউনি বানানোর কথা আছে, কতগুলো গাছ সেজন্য কাটার কথা, সেগুলো কাটার পরিবর্তে তার দশগুণ গাছ লাগানোর পরিকল্পনা গৃহিত হয়েছে কিনা এবং হয়ে থাকলে কোথায় তা করা হবে, গাছ না কেটে বা সামান্য ছেঁটে যাত্রী ছাউনি করা যায় কি না।
হাওড়া ডিভিশনের বালি স্টেশনে যাত্রীদের জন্য ছাউনি করার সময় বড়ো গাছ কাটার বিরুদ্ধে আবেদন জানিয়েও পূর্ব রেলওয়ের কাছ থেকে কোনো সুরাহা না পাওয়ায় ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিলেন শঙ্কর প্রসাদ হাজরা এবং শান্তনু চক্রবর্তী। ট্রাইবুনালকে তারা জানিয়েছিলেন, গাছও তো বহু পাখির আশ্রয় / ছাউনি হিসেবে কাজ করে, এবং বাতাসকে দূষণমুক্ত করে। বেশ কিছু রেলস্টেশনে (কেরালার পালাক্কার-এ, বাঙ্গালোরের কাছে আনেকাল স্টেশনে, গোয়ার কুলাম স্টেশনে, অন্ধ্র প্রদেশের পালাসায়, কেরালার কানহানগড় এবং গুড়গাঁও রেলস্টেশনে) গাছ বাঁচিয়ে ছাউনি বানানোর ছবিও তারা দিয়েছিলেন ট্রাইবুনালের কাছে।

পরিবেশ গাছ কাটা, পূর্ব রেলওয়ে, রেলস্টেশনে গাছ কাটা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in