• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

পইড়া কী হইবে? পইড়া কী হইবে

December 8, 2012 admin Leave a Comment

মহিদুল মণ্ডল, ভাতশালা, উত্তর ২৪-পরগনা#

পইড়া লোম হইবো …… কথাটা ঝাঁঝের সঙ্গেই বলে ফেলল সুদীপ্ত – সাত বছরের সুদীপ্ত, পড়ে দ্বিতীয় শ্রেণীতে, সরকারি ফ্রি প্রাইমারী স্কুলে, দেবীনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। আমি ওর কথা শুনে চুপ মেরে গেলাম। আজ পড়াতে গিয়ে দেখলাম ও কিছুতেই পড়বে না। আজ পড়াতে গিয়ে দেখলাম ও কিছুতেই পড়বে না, কাঁদছে, রেগে বসে আছে, পড়বে না। আর বলছে, পইড়া কী হইবে? আমি বলি ‘পড়লে অনেককিছু জানতে পারবে। আর ‘পইড়া কি হইবে’ এটা জানার জন্যই তো পড়া দরকার। এরপরই রেগে গিয়ে সুদীপ্ত বলে, ‘পইড়া কী হইবে? ‘পইড়া লোম হইবো ….’।

গোঁড়াতেই সুদীপ্তর পড়তে ভালো লাগত না ও কিছুতেই পড়তে চায় না তাই মা-বাবা আর দিদিমনি ওকে মেরেছে খুব। কোনরকম দুষ্টামি করলেই ওকে কেউনা কেউ মারত। ও কোন কথাই শোনে না তা ওর মা লাঠি ধরেই আছে। পড়ার সময় সুদীপ্ত সর্বদা ঘরের কোনে বা চৌকির তলায় লুকিয়ে থাকে। গত আগস্ট মাস থেকে আমি ওর প্রাইভেট টিউটর। মাসিক দু’শো টাকা বেতনের গ্রাজুয়েট গৃহ শিক্ষক। সপ্তাহে পাঁচ দিন দৈনিক ঘন্টা দুই কখনও বা তার বেশি পড়ানোর চেষ্টা করি। মাঝে-মাঝে কাছাকাছি ঘুরতে নিয়ে যাই। প্রথমে যখন পড়ানো শুরু করি তখন ছাত্রর গলা থেকে স্বরও বেড়ত না, যেন চিঁ চিঁ করত। আমি আদর করতে কান্না করত, চোখ দিয়ে টপটপ করে জল পড়ত আর বলত আমায় কেউ ভালোবাসে না, আমাকে সবাই মারে। আমি বকাবকি করি না, মারধরও করি না তাতে প্রথম প্রথম সুদীপ্ত বেড়ে ওঠে, ওর বাবা-মার তাতে অসোন্তোষ, কেন মাস্টার মশাই মারে না! ধীরে –ধীরে সুদীপ্ত একটু একটু পড়তে শেখে আর বুলি ফোটে ও মাঝে মাঝে বলে ‘তুমি পোলাপানরে সুখে থাকতে দেবা না, শুধু পড়া শুনার কথা কও’। আসলে ও কিছুতেই পড়তে চায় না – পড়বে না – পড়বেইনা।

আমি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দিয়ে হাজার হাজার প্রার্থীর সাথে সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগের ফর্ম তুলেছি।

শিক্ষা ও স্বাস্থ্য গৃহশিক্ষক, প্রাইমারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in