• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

নিরাপত্তারক্ষীদের প্রয়োজন নিরাপত্তা

April 4, 2014 admin Leave a Comment

৩০ মার্চ, আবুল আহাদ মোল্লা, রাজাবাগান, মেটিয়াবুরুজ#

sec

কলকাতা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সার্ভিস (KISS) ইউনিয়নের অন্তর্গত সিকিউরিটি গার্ডদের অবস্থা অতীব দুর্ভাগ্যজনক। সবচেয়ে বড়ো সমস্যা হল মাইনেপত্র এবং ডিউটির কোনো ঠিক-ঠিকানা নেই। প্রথমত, পঁয়তাল্লিশ দিন কাজ করলে ত্রিশ দিনের মাইনে দেওয়া হয়, পনেরো দিনের মাইনে কেটে হাতে রাখা হয়। দ্বিতীয়ত, আটঘণ্টার ডিউটির জায়গায় বারোঘণ্টার ডিউটি দেওয়া হয়। আবার সিকিউরিটির ইউনিফর্মের জন্য কোনো জায়গায় ৩৫০০ টাকা জমা নেয় অথবা কোনো কোম্পানি কম-সে-কম ২০০০ টাকা মাইনে থেকে কেটে নেয়। যে কোম্পানি ৩৫০০ টাকা জমা নেয়, তারা ট্রেনিংয়ের দরুণ ১০০০ টাকা নেয়। সর্বোচ্চ মাইনে ৭০০০ টাকা। খাওয়া খরচ বাদ যায়। থাকার জন্য যে ঘর দেওয়া হয়, তা গোয়ালঘরের শামিল। অবশ্য গ্রামের গোয়ালঘর এখন খুব উন্নত! ইলেকট্রিকের কোনো বালাই নেই।

নিরাপত্তারক্ষীদের এখন নিরাপত্তার প্রয়োজন। তাদের প্রশ্ন, পনেরো দিনের মাইনে কেন কেটে রাখা হবে? এটা কি ভারত সরকারের আইনসম্মত? নাকি নেতাদের প্রশ্রয়-পুষ্ট? সুপারভাইজরের কাছে জানতে চাইলে সাফ সাফ জবাব দিয়েছেন, আমাদের যে কলকাতা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সার্ভিস ইউনিয়নের আইন এটা। কেউ যদি কিছুদিন কাজ করে চলে যায় তার মাইনে দেওয়া হবে না, আর ইউনিফর্মের টাকা তাকে শোধ করে যেতে হবে। ভালো কথা! তাহলে কি এই সংস্থার গার্ডেরা কি তাদের কেনা গোলাম? নাকি তারা কোনো নতুন ইন্ডাস্ট্রিয়াল রুল্‌স তৈরি করছে?
জীবিকার এইরকম নিরাপত্তাহীন পরিস্থিতিতে কোনো স্টাফ খুব বেশিদিন থাকতে পারে না। যারা অন্যদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা করে, তাদের নিরাপত্তা কে রক্ষা করবে?

শিল্প ও বাণিজ্য নিরাপত্তারক্ষী, বেসরকারি, শ্রমিক

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in