• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

নিউ গড়িয়া থেকে বের করা জলে ডুবছে পূর্ব যাদবপুর

September 3, 2013 admin Leave a Comment

অমলেন্দু সরকার, পঞ্চসায়র, পূর্ব যাদবপুর, ৩১ আগস্ট#

newgaria

আবারও ডুবল নবদিগন্ত, বুদেরহাট, শহীদস্মৃতি, মুকুন্দপুর, নয়াবাঁধ সহ পূর্ব যাদবপুরের বেশিরভাগ অংশ। কিছুদিন আগের ভারি বর্ষণে প্রায় সমস্ত এলাকাতেই হাঁটু সমান জল জমে যায়। মুকুন্দপুরের বর্ধিত এলাকা জেলেভেড়ি, খুদিরাবাদের বহু স্থানেই কোমর সমান জলে বাসিন্দারা অসহায় জীবনযাপন করতে থাকে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে স্পিড বোট নামে বিপর্যয় মোকাবিলার জন্য। এছাড়া সরকারি উদ্যোগ তেমন চোখে পড়েনি। তবে শাসকদলের পক্ষ থেকে কিছু কিছু স্থানে চিঁড়ে গুড় দেওয়া হয়। বুদেরহাট প্রাথমিক বিদ্যালয়ে একটি লঙ্গরখানাও খোলা হয়। অনেক মানুষ সেখানে আশ্রয় নেয়।
কিন্তু আগের তুলনায় রাস্তাঘাট অনেকটা উঁচু হওয়া সত্ত্বেও কেন এত জল? এলাকার বাসিন্দারা মনে করে, বাইরের চাপান জলেই এই বিপদ। পার্শ্ববর্তী উচ্চবিত্তদের বাসস্থান নিউ গড়িয়া নিচু এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতেও জলমগ্ন হয়। মূলত সেখানকার জমা জল বের করার জন্য সরকারি উদ্যোগে এবছরই বুস্টার পাম্প বসানো হয়েছে। এই পাম্পের সাহায্যে নিউ গড়িয়া, ১বি বাসস্ট্যান্ড ও তৎসংলগ্ন এলাকার জল পার্শ্ববর্তী খালে পড়ে। কিন্তু খালটি সংস্কারের অভাবে এবং খালের বুদেরহাট সংলগ্ন অংশে কংক্রিটের হাইড্র্যান্ট তৈরি করায় খালের জলধারণ ক্ষমতা অনেকটাই কমে গেছে। ফলে খাল-প্লাবিত জলে ডুবছে নবদিগন্ত, বুদেরহাট নতুনপল্লী, শহীদ স্মৃতির মতো গরীব এলাকার বাসিন্দারা।
গোদের ওপর বিষফোঁড়ার মতো, এই খালের জলে মিশছে সি-ফিস প্রসেসিং সেন্টারের (সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র) দশটি কোম্পানির নোংরা জল। তাতে বিপদ আরও বেড়েছে। অবস্থার এতটাই অবনতি হয় যে, পঞ্চসায়র বিদ্যানিকেতন সহ এলাকার অনেক বিদ্যালয়ে কয়েকদিনের জন্য ছুটি ঘোষণা করতে হয়।

পরিবেশ জলনিকাশি, নিউ গড়িয়া, বন্যা, মুকুন্দপুর

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in