• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

দ্রোণ হামলার অভিযোগে সিআইএ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট

June 16, 2014 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ১৫ জুন#

16slid6

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট ৫ জুন একটি অভুতপূর্ব ঘটনা ঘটিয়েছে। একটি রায়ে তারা পুলিশকে নির্দেশ দিয়েছে, পশ্চিম পাকিস্তানের ওয়াজিরিস্তানে দ্রোণ হামলার অভিযোগে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ইসলামাবাদের স্টেশন চিফ জোনাথন ব্যাঙ্কস্‌ এবং সিআইএ-র আইনি পরামর্শদাতা জন এ রিযো-র বিরুদ্ধে এফআইআর করা হোক।
উত্তর ওয়াজিরিস্তানের মিরালি তেহশিলের মাছি খেল গ্রামের বাসিন্দা আবদুল করিম অভিযোগ জানিয়েছিলেন (২০১০ সালে) যে মার্কিন সংস্থা সিআইএ-র নির্দেশমতো দ্রোণ হামলা চালিয়ে তাঁর ভাই এবং পুত্রকে মেরে ফেলা হয়েছে (২০০৯ সালে)। ঘটনাটি ঘটেছে তাঁর গ্রামে। এই ঘটনার পর সংবাদে প্রকাশ পেয়েছিল, এক তালিবান নেতার সঙ্গে তাঁরা ছিল বাড়িতে, তাই মারা গেছে। কিন্ত ওখানে কোনো তালিবান নেতা ছিল না বলে জানা যায় পরে। এছাড়া আরো প্রকাশ পায়, গোটা পাকিস্তানে কাদের দ্রোণ হামলা চালিয়ে মারা হবে তার তালিকা তৈরি করে রিযো এবং ব্যাঙ্কস্‌। রিযো এ কথা দেশে ফিরে গিয়ে স্বীকার করে নেয়। ব্যাঙ্কস্‌-এর মুখোশ খুলে যাওয়ার পর তাঁকে তড়িঘড়ি দেশে ফিরিয়ে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিছুতেই এদের বিরুদ্ধে এফআইআর করতে চাইছিল না পাকিস্তান পুলিশ। আদালতের কাছ অজুহাত দেওয়া হচ্ছিল, উত্তর ওয়াজিরিস্তানের ঘটনায় ইসলামাবাদে এফআইআর করা যাবে না। কিন্তু এবার হাইকোর্টের জজ সাহেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদেই যেহেতু থাকতেন ব্যাঙ্কস্‌, তাই পাকিস্তানের আইন অনুসারে সেখানেই তাঁর বিরুদ্ধে এফআইআর করা যাবে।
প্রসঙ্গত, এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সীমানার মধ্যে দ্রোণ হামলা চালিয়ে এসেছে, সন্ত্রাসীদের পাশাপাশিই কয়েক হাজার নিরীহ মানুষকেও খুন করেছে। কিন্তু কখনোই তাদের কেশস্পর্শ করেনি কোনো পাকিস্তানি সংস্থা। কিন্তু দেশের মানুষের মধ্যে দ্রোণ হামলার বিরুদ্ধে জনমত ক্রমেই জোরালো হচ্ছে। এতদিনে তা পাকিস্তানি প্রতিষ্ঠানগুলিকেও স্পর্শ করলো। বাদী আবদুল করিমের ওপর এই মামলা দায়ের করার জন্য হামলা হওয়ার পর করিম আত্মগোপন করে আছেন। তাঁর হয়ে মামলা চালাচ্ছে যে এনজিও, সেই ফাউন্ডেশন অব ফাণ্ডামেন্টাল রাইটস্‌-এর আইনজীবী জারমিনে রহিম জানান, ‘আজকের রায়ে দ্রোণ হামলায় নিহত সমস্ত পাকিস্তানি নিরীহ নাগরিকের জয় হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, এবার আরো যেসব মানুষের নিকটাত্মীয়রা এইভাবে দ্রোণ হামলায় মারা গেছে, তারাও এফআইআর রুজু করতে পারবে সিআইএ-র বিরুদ্ধে।
এদিকে মার্কিন দ্রোণ হামলা গত ছয় মাস বন্ধ ছিল পাকিস্তানে। কারণ পাকিস্তান সরকার জানিয়েছিল, তারা ওয়াজিরিস্তানের বিদ্রোহীদের সঙ্গে কথাবার্তা চালানোর প্রয়াস নিয়েছে। কিন্তু গত সপ্তাহে একটি বিমানবন্দরে হামলা চালায় পাকিস্তানি তালিবানরা, তারপর ফের মার্কিন দ্রোণ হামলা শুরু হয়েছে ওয়াজিরিস্তানে। প্রথম হামলায় দু-দিনে ১৩ জন পাকিস্তানি মারা গেছে গত সপ্তাহে। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীও হামলা শুরু করেছে। ১৫ জুন পাক বিমানবাহিনী আকাশ থেকে গুলি চালিয়ে ৫০ জন জঙ্গীকে মেরে ফেলেছে বলে ণ্ণদি নেশন’ পত্রিকার খবরে জানা যাচ্ছে।

খবরে দুনিয়া ওয়াজিরিস্তান, দ্রোণ হামলা, পাকিস্তান, সিআইএ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in