• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

দেরিতে বৃষ্টি, পুরুষ্টু হয়নি পাটগাছ

August 19, 2014 admin Leave a Comment

শমিত, শান্তিপুর, ১৫ আগস্ট#

হুগলির আবাদায় মাঠে ধানের বীজতলা গোছানোর কাজ চলছে, ছবি শমীক সরকারের তোলা।
হুগলির আবাদায় মাঠে ধানের বীজতলা গোছানোর কাজ চলছে, ছবি শমীক সরকারের তোলা।

ডোমপুকুর নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম। চাপড়া থানা এলাকায়। এখন সেখানে পাট কাটার মরশুম চলছে। পাটচাষি আনার মণ্ডল জানালেন, পাট এবার ভালো হয়নি। কারণ, পাট পুরুষ্টু হয়নি বৃষ্টির অভাবে। আনারের বাবা সাহার আলি মণ্ডলের ৮৫ বছর বয়স। জমিতে ঘাস নিড়োচ্ছেন। এখানকার জমিগুলিতে বিস্তর ঘাস।  এই অঞ্চলে ৩৩ শতকে বিঘা। বিঘাপ্রতি ১২-১৪ কুইন্টাল করে পাট পাওয়া যায়। ২০০ টাকা লেবার খরচ। বৃষ্টি না হওয়ায় জল কিনতে হয়েছে ঘন্টা প্রতি ১০০ টাকা করে। পাঁচ ঘন্টা করে দিতে হয়েছে কয়েক বার। পেট্রোলের দাম কমলেও ডিজেলের দাম না কমায় জলের খরচ কমেনি, কারণ পাম্পসেটগুলি সব ডিজেলে চলে। ফলে পাটচাষের খরচ ঊর্ধগামী।
এই ডোমপুকুর গ্রামটি বড়ো। গ্রামে ৪০০০ ঘর মানুষ, মূলত মুসলিম। এর মধ্যে অর্ধেক লোক আরবের বিভিন্ন দেশে চলে গেছে, নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে — জানালেন আনার আলি। বাকিরা আছে চাষ নিয়ে। আশপাশের গ্রাম হৃদয়পুর — সেখানেও লোকে চলে গেছে বাইরে, নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে। এখানে চাষ বলতে ধান গম সবজি হয়। কিন্তু আলু হয় না। পাট কাটার পর এবার ধান লাগানো হবে।
বর্ধমানের সমুদ্রগড় অঞ্চলের হাতিপোতা গ্রামের একজন চাষি সাইদুল্লা। তিনি বললেন, তাঁদের গ্রামে পাট চাষ ভালো হয়েছে। কিন্তু খরচ বেড়েছে অনেক। ১০ বিঘা জমিতে চাষ করেছেন সাইদুল্লা। ৫০০০ টাকা করে প্রতি বিঘায় খরচ। কিন্তু লাভ নেই।
কোচবিহারের পাটচাষও এবার বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এবারে পাটচাষে লক্ষ্মীলাভ হল না।

কৃষি ও গ্রাম চাষবাস, ধান চাষ, পাট চাষ, বৃষ্টিপাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in