• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

তৃতীয় লিঙ্গ : চাপিয়ে দেওয়া ওয়েলফেয়ার বোর্ড নিয়ে অসন্তোষ

June 26, 2015 admin Leave a Comment

মনীষা চৌধুরী (গোস্বামী), কোচবিহার, ১৫ জুন#

২০১৪ সালের ১৫ এপ্রিল রূপান্তরকামী মানুষদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে ভারতের সুপ্রীম কোর্ট সমস্ত রাজ্যগুলিকে কল্যাণ দপ্তর গঠনের নির্দেশ দেয়। ২০১৪ সালের জুলাই মাসে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা বোর্ড গঠনের আগাম ঘোষণা করেন। এই রায় এবং ঘোষণার পর আশায় বুক বাঁধছিল পশ্চিমবঙ্গের রূপান্তরকামী মানুষদের নিয়ে কাজ করা সমাজকর্মীরা। কিন্তু কিছুদিন আগে খবরের কাগজে (সংবাদ প্রতিদিন) তারা জানতে পারে, এই বোর্ড গঠন হয়ে গিয়েছে। সেখানে চেয়ারপার্সন সরকারের পক্ষ থেকে শ্রীমতী শশী পাঁজা এবং রূপান্তরকামী মানুষদের প্রতিনিধি মানবী বন্দ্যোপাধ্যায়। ওই বোর্ড-এ আরও আছেন  অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং সমাজকর্মী লীনা গঙ্গোপাধ্যায়।
এই বোর্ড নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে রূপান্তরকামী মানুষদের সংগঠনগুলির মধ্যে। কোচবিহারের ‘মৈত্রী সংযোগ সোসাইটি’, মুর্শিদাবাদের ‘সংগ্রাম’ এবং নদিয়া জেলার ‘সম্প্রীতি’ এই তিন সংগঠন মিলে খোলা চিঠি দিতে চলেছে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে। এই প্রসঙ্গে মৈত্রী-র সুমি দাস বলেন, পুরো প্রক্রিয়াটাই প্রথম থেকেই অস্বচ্ছ, অগণতান্ত্রিক। আলোচনায় কখনোই কলকাতার বাইরের কোনো সংগঠনকে ডাকা হয়নি। মৈত্রী থেকে সংশ্লিষ্ট দপ্তরকে ইমেল করা হয়েছিল একাধিকবার। বোর্ডে আছে বারোজন, কিন্তু প্রতিশ্রুতি ছিল যে রূপান্তরকামী সংগঠনের প্রতিনিধি থাকবে, তা নেই। যারা বিভিন্ন সময় দপ্তরের মিটিংয়ে গিয়েছে, তারা কেউ নেই। কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদের সংগঠন তো দূরের কথা, কলকাতার বড়ো সংগঠনগুলিকেও খবর দেওয়া হয়নি।
সুমি জানান, নারী ও শিশুকল্যাণ দপ্তরে এই বিষয়ক মিটিংগুলোতে কিন্তু মানবী আসেননি। তাছাড়া রূপান্তরকামী আন্দোলনে তাঁর ভূমিকা বলতে ‘অবমানব’ নামে একটি পত্রিকা সম্পাদনা — ওটুকুই। হতে পারে মানবী, চুর্ণী, লীনা-রা বিখ্যাত ও ক্ষমতাশালী মানুষ। কিন্তু ক্ষমতাই যদি মুখ্য হয়, তাহলে বোর্ডের আসল উদ্দেশ্যটা হারিয়ে যাবে না তো?

সংস্কৃতি ওয়েলফেয়ার বোর্ড, তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in