• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

তুমি তো এমন ছিলে না !

January 5, 2013 admin Leave a Comment

chhobi

গত কয়েকদিন ধরে যখন দিল্লির ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি ও অন্যান্য দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবীতে উন্মত্ত হয়ে উঠছে সকলে, তখন ফেসবুকে ণ্ণশিক্ষান্তর আন্দোলন’-এর পাতায় একটা ছোট্ট খবর নজর কাড়ে। কোন একটি আফ্রিকান উপজাতি গোষ্ঠীতে প্রচলিত এক প্রথার কথা জানতে পারা যায়। সেখানে যদি কোনও মানুষ কোনও অপরাধ করে, কাউকে কষ্ট দেয় বা কোনভাবে উৎপীড়ন করে তখন তার প্রতিকার স্বরূপ তাকে পাড়ার মধ্যিখানে ডেকে আনা হয়। পাড়ার সমস্ত মানুষ তাকে তখন ঘিরে ধরে। তারপর একে একে মনে করিয়ে দিতে থাকে তাকে সে তার জীবনে কী কী ভালো কাজ করেছিল। দীর্ঘ দু’দিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকে।
এই গোষ্ঠীর লোকেরা মনে করে যে প্রতিটা মানুষই আসলে ভালো। জন্মমুহূর্ত থেকেই নিরাপত্তা, ভালোবাসা, শান্তি ও আনন্দ পেতেই সে চায়। সেই জিনিসগুলো খুঁজতে খুঁজতেই কখনো কখনো পথ ভুল হয়ে যায়। এরা সমস্ত অপরাধকেই সাহায্যের আহ্বান হিসেবে গণ্য করে।
এরা নিজেদের লোককে অপরাধের দুর্বিপাক থেকে ফের উঠে দাঁড়াতে, পথ খুঁজে পেতে, নিজের স্বরূপকে চিনতে সাহায্য করে। সে যে ভালো, এই বোধ তার ভিতরে আরো একবার জাগিয়ে তোলে।

মানবাধিকার আফ্রিকা, ধর্ষণ, শাস্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in