• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

তিব্বতে চীনা সোনার খনিতে ধসে কর্মরত সমস্ত শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

April 2, 2013 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ৩১ মার্চ, তথ্যসূত্র এপি-র রিপোর্ট (দিদি তাং), ছবি এপি#

CHINA

তিব্বতের রাজধানী লাসা থেকে ৭০ কিমি পূর্বে একটি সোনার খনিতে বিশাল ধস নেমে খনিতে কর্মরত ৮৩ জন শ্রমিক চাপা পড়েছে ২৯ মার্চ। একে একে তাদের মৃতদেহ উদ্ধার হচ্ছে। যারা চাপা পড়েছে তাদের মধ্যে মাত্র দুই জন তিব্বতি। বাকিরা হান চীনা। খনিটির মালিক চীনা ন্যাশনাল গোল্ড গ্রুপ কর্পোরেশন, একটি সরকারি সংস্থা। প্রায় ২০ লক্ষ ঘন মিটারের কাদা, মাটি, পাথরের চাঙর ধসে পড়ে চার বর্গ কিলোমিটার জায়গা ধুয়ে নিয়ে গেছে। সংবাদে প্রকাশ, ধস নামার সময় শ্রমিকরা কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল।
তিব্বতিদের প্রতিবাদ উপেক্ষা করে বেশ কয়েক বছর ধরেই চীনা কর্তৃপক্ষ তিব্বতের বিভিন্ন পার্বত্য জায়গায় খনির কাজ শুরু করেছিল। সমুদ্রতল থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচু এই অঞ্চলে এই ধরনের ধসকে প্রাকৃতিক বিপর্যয় বলে জানিয়েছে চীনা সরকার। কিন্তু নির্বাসিত তিব্বতি সরকার এই বিপর্যয়কে ‘মানুষের তৈরি’ বলে বর্ণনা করে বলেছে, চীনের লোভের ফল এই বিপর্যয়।
উদ্ধারকার্য এখনও চলছে। কিন্তু দুর্গম জায়গা এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

খবরে দুনিয়া খনি, চীন, তিব্বত, শ্রমিক, সোনার খনি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in