• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

তাইওয়ানে বিশাল পরমাণু বিরোধী সমাবেশ

March 17, 2015 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ১৫ মার্চ#

১৪ মার্চ তাইপে-র সমাবেশ।
১৪ মার্চ তাইপে-র সমাবেশ।

ফুকুশিমা পরমাণু বিপর্যয়ের চার বছরের মাথায় ১৪ মার্চ তাইওয়ানে বিশালাকার তিনটি ‘পরমাণু বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হল। রাজধানী তাইপেই-তে অনুষ্ঠিত সমাবেশে হাজির ছিল তিরিশ হাজার মানুষ। এছাড়া আরও দুটি শহরে দুটি সমাবেশে মোট পনেরো হাজার মানুষ অংশ নেয়। উল্লেখ্য, তাইওয়ানে বছর খানেক আগে প্রায় শেষ হয়ে আসা লুংমেন পরমাণু প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সরকার, জনতার প্রতিবাদের কাছে মাথা নত করে। এই প্রকল্পের ভবিষ্যত নির্ধারণে একটি গণভোট করার কথা। কিন্তু পরমাণু বিরোধীদের দাবি, অবিলম্বে এই প্রকল্প সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে।
তাইওয়ানের মোট বিদ্যুতের কুড়ি শতাংশ জোগান দেয় পরমাণু শক্তি। সমাজকর্মীদের দাবি, জাপানের মতো তাইওয়ানও ভূ-কম্প প্রবণ দেশ। ফলে এখানেও জাপানের মতো সমস্ত পরমাণু প্রকল্প বন্ধ করে দিতে হবে।

খবরে দুনিয়া তাইওয়ান, পরমাণু প্রতিরোধ, ফুকুশিমা, লুংমেন পরমাণু প্রকল্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in