• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘ট্র্যাজেডি নয়, হত্যাকাণ্ড’

June 1, 2013 admin Leave a Comment

আলাল ও দুলাল ব্লগ থেকে, ৩১ মে#

Untitled

২৪ এপ্রিল বাংলাদেশের সাভারের রাণা প্লাজা ধসে পড়ে মারা গেছে ১১২৭ জন গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক। স্বাধীন বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় বাদ দিলে এটি সবচেয়ে বড়ো বিপর্যয়। রাণা প্লাজায় উদ্ধারকার্য চলেছে ২১ দিন ধরে। আহত ও নিহতদের আত্মীয়স্বজনরা সারা দিন রাত হত্যে দিয়ে পড়ে থেকেছে অধর চন্দ্র পার্ক থেকে শুরু করে এনাম ক্লিনিক-এ। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মৃতদেহ ভরা কফিনগুলোর ওপর।
এ জিনিস বাংলাদেশের গার্মেন্টস শিল্পে নতুন নয়। বস্তুত বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভবন ধসে পড়া এবং আগুন লাগায় অভ্যস্ত। ১৯৯০ সালে শারকা গার্মেন্টস-এ ২৭ জন শ্রমিক আগুনের ভয়ে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যায়। ১৯৯৫ সালে লুকাস গার্মেন্টস-এ আগুন লেগে দশ জন মারা যায়। ১৯৯৬ সালে সানটেক্স গার্মেন্টসে মারা যায় ১৪ জন শ্রমিক। ১৯৯৭ সালে রহমান গার্মেন্টসে মারা যায় ২২ জন শ্রমিক। ওই বছরই তামান্না গার্মেন্টসে মারা যায় আরও ২৭ জন। ২০০০ সালে চৌধুরি নিটওয়ারে মারা যায় ৫৩ জন শ্রমিক। গত বছর তাজরিন ফ্যাশনসে আগুন লেগে মারা যায় শতাধিক শ্রমিক।
ঢাকার দৃক গ্যালারিতে রাণা প্লাজা নিয়ে একটি প্রদর্শনী শুরু হয়েছে ৩১ মে, চলবে ৫ জুন অবধি। এই প্রদর্শনীর নাম ‘ট্র্যাজেডি নয়, হত্যাকাণ্ড’। সঙ্গের ছবিটি এই প্রদর্শনীর — শুভ্র কান্তি দাসের ক্যামেরায় অধর চন্দ্র স্কুলের গায়ে সাঁটা নিঁখোজ খুলনার শ্রমিক আসমা আখতারের ছবি।

খবরে দুনিয়া গার্মেন্টস, পোশাক শিল্প, রাণা প্লাজা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in