• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

জেলে অনশনরত কৃষক নেতা ডা. সুনীলম-কে হুমকি, জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ

November 27, 2012 admin Leave a Comment

ণ্ণসংঘর্ষ সংবাদ’ পত্রিকার ওয়েবসাইট থেকে, ২৭ নভেম্বর#

২৬ নভেম্বর দিল্লির যন্তর মন্তরে অবস্থান, ছবি মুকুল দুবে, ছবির সূত্র সংঘর্ষ সংবাদ ওয়েবসাইট

একটি কৃষক বিরোধী অন্যায় বিচারে মধ্যপ্রদেশের ভোপাল জেলে বন্দী হওয়া কৃষক নেতা ডা. সুনীলম ২৩ নভেম্বর থেকে জেলের মধ্যে অনির্দিষ্টকালীন অনশন শুরু করেছেন। ২২ নভেম্বর ভোপাল জেলের এক অসুস্থ কয়েদি ইউসুফ আনিস-কে জেলের মধ্যে ব্যাপক মারধর করেন পুলিশ কনস্টেবল সুনীল পাঠক। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ওই কনস্টেবল-এর শাস্তির দাবিতে অনশন শুরু করেন সুনীলম।
তাছাড়া ডা. সুনীলম জেলের ম্যানুয়াল বা নিয়মকানুনের নথি চেয়েও পাননি। গ্রেফতারের দিন থেকে তিনি তা চেয়ে গেলেও তাকে তা দিতে অস্বীকার করছেন ভোপাল জেলের সুপার। তাছাড়া জেল থেকে চিঠি দেওয়া নেওয়ার অনুমতিও চেয়েছেন তিনি।
এই সমস্ত দাবি তোলার পরই মাংঝি নামের এক পুলিশ অফিসার সুনীলমকে এর ফল পেতে হবে বলে হুমকি দিতে শুরু করেছেন। জেলের মধ্যে সুনীলম-এর নিরাপত্তা ও কয়েদিদের অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়ে আজ জাতীয় মানবাধিকার কমিশনে একটি চিঠি দিয়েছে জেলে সুনীলম-এর সাথে দেখা করে আসা মানবাধিকার সংগঠনগুলির একটি প্রতিনিধিদল। তাদের মধ্যে রয়েছেন সন্দীপ পাণ্ডে, যুবা সংবাদ-এর সম্পাদক ডা. এ কে অরুণ, পিইউসিএল-এর চিত্তরঞ্জন সিং, কবিতা শ্রীবাস্তব প্রমুখ।
এদিকে গতকাল ২৬ নভেম্বর দিল্লীর যন্তর মন্তরে মধ্যপ্রদেশের জেলবন্দী ডা. সুনীলম ও তাদের সঙ্গীসাথিরা এবং ঝাড়খণ্ডে গ্রেপ্তার হয়ে থাকা দয়ামণি বারলা-র মুক্তির দাবিতে এবং মধ্যপ্রদেশের মুলতাই ও ঝাড়খণ্ডের নাগরি-তে কৃষকদের ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করার দাবিতে ধর্নায় বসে বেশ কিছু সমাজকর্মী।

আন্দোলন অনশন, ডা. সুনীলম, দয়ামণি বারলা, নাগরি, মুলতাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in