• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

জঙ্গলমহলের ডায়রি : জৈষ্ট্যের ফুটিফাটা মাঠে ঘাস তার স্বাভাবিক রং হারিয়ে এখন ধবধবে ধূসর

June 16, 2015 admin Leave a Comment

অমিত মাহাতো, ১৫ জুন#
জৈষ্ট্য মাস শেষ হতে চলল, বৃষ্টি নেই। জৈষ্ট্যের তেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত জঙ্গলমহলে যা রহৈন পরব নামে পরিচিত। এই রহৈন পরবও পেরিয়ে গেল মেঘহীন। দীর্ঘ বৃষ্টিহীনতা দুর্ভাবনার ছাপ ফেলেছে জঙ্গলমহলের চাষি পরিবারে। রহৈনালি বাতালিতে বীজতলা ফেলার উপযুক্ত সময় হিসেবে মান্যতা পেয়েছে গ্রামজীবনে। তা এবার বোধহয় আসন্ন খরা পরিস্থতির দিকে প্রকৃতি এক পা বাড়িয়ে দিয়েছে। জৈষ্ট্যের ফুটিফাটা মাঠে ঘাস তার স্বাভাবিক রং হারিয়ে এখন ধবধবে ধূসর। বনকুরচি গাছের পাতা ফুল খরায় ঝলসে শুকিয়ে যাচ্ছে। পুড়ছে মাটি। পুকুর ডোবাও শুকনো। কুয়োর জলস্তর তরতরিয়ে নিচে নামছে। গ্রামের ব্যস্ততার চেনা ছবিও ক্রমশ পাল্টিয়ে যাচ্ছে।
পাল্টে যাওয়া গ্রামে, বর্তমান ছবিটা কেমন তা দেখতে শেষ জৈষ্ঠ্যের দাবদাহে বিকেলের শেষ চারটা চল্লিশে শিলদা ঝাড়গ্রাম রোহিনী রুটের শুভযাত্রা নামের মিনিবাসে উঠে পড়লাম। আমার স্টপেজ চুনপাড়া নামের গ্রাম। বাসের ডানদিকে প্রথম সিটটি প্রবীন নাগরিক। বাঁদিকে দরজার গোড়ায় শারীরিক প্রতিবন্ধী ছাড়াও পেছন দিকে মাঝ বরাবর এমার্জেন্সি লেখা। এই রুটের বাসে অবশ্য সংরক্ষিত আসনের দাবিদার হিসেবে তেমন কেউ তর্ক করে না। ঝাড়গ্রামেই বাসটি ভরে উঠল। কয়েকজন ছেলেছোকড়া অবশ্য ছাদে উঠেও বসল। এই রুটের মিনিবাস বলতে তিনখানা। শুভযাত্রা নামের মিনিবাস দুটো যায় রোহিনী অবধি। অন্য একটি রূপসী বাংলা — এও মিনিবাস। এ যায় কেশিয়ারী। চোখে পড়ল বেশ ক-খানা রাস্তা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকাপোক্ত হওয়ার কাজ চলছে। আগামী পাঁচ বছরে আমূল পাল্টাবে গ্রাম। এ নিশ্চিত। কিন্তু কৃষিক্ষেত্রে কতখানি পরিবর্তন আসবে, তা হয়ত বলা যাবে না। একথা নিশ্চয়তার সঙ্গে বলা সম্ভব না যে চাষি তার বছরভর পরিশ্রমে উপযুক্ত দাম সে পাবে। লোকসানের হিসেব থাকবে না। যাক সে কথা, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে।
লোধাশুলিতে বাস দাঁড়ালো মিনিট পাঁচেক। ড্রাইভারের পাঁচ মিনিট খাওয়ার সাময়িক বিরতি। যাত্রী উঠছে নামছে। জানলা দিয়ে মাঝবয়সী চানা মশলা ওয়ালা মশলা চানা বাড়িয়ে দিল বাড়ির ভেতরে। বাস নড়তেই একটি বৌ — তার বছর তিনেকের বাচ্চাটি ব্যাটা মামুর কোলে চাপ বলে আমার কোলের ওপর বসিয়ে দিল। মিনিবাস হওয়ায় বাঙ্কারে ব্যাগ রাখার ব্যবস্থাও সংকীর্ণ। তাই ব্যাগও ছিল আমার কোলের ওপর, এখন বাচ্চা সওয়ারি হলো। বাসযাত্রীর অভিজ্ঞতায় এ অবশ্য নতুন কিছু নয়। লোধাশুলির কিছুটা পূর্বে গজাশিমূল। এখান থেকে ডানদিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা গিয়ে উঠেছে কেশিয়াপাতা। আমার গন্তব্য ওই রাস্তাতেই পড়ে। একে একে তালকাটি, বেলিয়া, কঁঠাবিলা, সাঁওতালডিহা, ছোটোগহিরা, সিধাকূড়া, মুড়াকাটি, ধানঘড়ি, পালইডাঙা প্রভৃতি গ্রাম ছাড়িয়ে বাস দাঁড়ালো চুনপাড়া নামের গ্রামটিতে। দেখলাম এদিকেও, অর্থাৎ সাঁকরাইল ব্লকের গ্রামগুলোর দশা তথৈবচ। যেমন ফুটিফাটা মাটি, তেমনই বীজতলা ফেলতে পারেনি কেউ।

কৃষি ও গ্রাম খরা, জঙ্গলমহলের ডায়েরি, ধান চাষ, বীজতলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in