• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

চেংমারি শরণার্থী শিবির থেকে : ‘এখানে মানুষের ডেডবডি বিক্রি হয়, এখানে সমাধান কী করে আসবে?’

January 2, 2015 admin Leave a Comment

রামজীবন ভৌমিক ও শঙ্খজিৎ দাস, ২৮ ডিসেম্বর#

চেংমারি শরণার্থী শিবিরের ছবি তুলেছেন রামজীবন ভৌমিক, ২৮ ডিসেম্বর ২০১৪
চেংমারি শরণার্থী শিবিরের ছবি তুলেছেন রামজীবন ভৌমিক, ২৮ ডিসেম্বর ২০১৪

জানারাম টুডু ও জোয় টুডু যাদের দাদু ১৯৯৬ সালের দাঙ্গায় মারা যান, তাদের কাছে জানতে চেয়েছিলাম, এখানে কারা আছে? এই আতঙ্কের শেষ কী করে হবে?
তাদের উত্তর — ‘এখানে নয়টা বস্তির লোক আছে। যেমন সিমলাবাড়ি (নদী চর), বিত্রিবাড়ি, হলদিবাড়ি, উপেন্দুপুর টাপু (চর), কোশলবাড়ি …। ছোটো বাচ্চা আছে ১৫০-এর মতো। সাঁওতাল মানুষও বোড়ো জাতিকে আক্রমণ করিছে কচুবাড়ির পাশে ভরতনগর, বালাগাও পশ্চিমে। বালাগাওয়ে বোড়ো জাতির ক্যাম্প আছে। গরম ক্যামন করে শ্যাষ হবে বলতে পারব না। সরকার সমাধান না করলে আমরা কইতে পারব না। আমরা তো ছোটো পাবলিক। বড়ো বড়ো মন্ত্রী আছে।  তারা সব জানে সব দ্যাখতাছে। সব বুঝছে কী হইতাছে। আমরার বড়ো বড়ো লিডার আছে, ওরা যদি চিন্তা করি একটা লাইন না দ্যাখায় আমরা কী করবার পায়। বড়ো লিডারই ক্যামন করি করবে? যারাই বড়ো লিডার তারাই বোড়ো জাতির কাছে ঘুষ খায়।  এখানে ক্যাম্পে ৫০০ জন আছে।  এখানে বড়ো লিডার থাকলে বোড়ো জাতির ১৫ লাখ ঘুষ খায়া সবাইকে বলত পালাও। এক একটা পালাবার লাইন দেখাত। আর এখানে হাওয়ায় একশো জন মরে যাইত বোড়ো জাতির হাতে।
ছোটবড়ো লিডার একদিনে বড়োলোক হয়ে যাইত। আসামের মধ্যে যত গণ্ডগোল হইছে না সব লিডার কিনিয়া কিনিয়া গণ্ডগোল হইছে। গণ্ডগোলের সময় লিডারকে বললে বলবে আমি এখন যাইতে পারব না, পুলিশ না আসলে প্রটেকশন নাই কেমন করে যাব। এভাবে আধা ঘণ্টা এক ঘণ্টা গণ্ডগোল হয়ে যায়। তখন পুলিশ নিয়ে ডেডবডি উঠাইতে আসে। এখানে মানুষ বিক্রি হয়, এখানে সমাধান কী করে আসবে। আমাদের কত সম্পদ কর্জ করি কৃষি করি করছি। সরকার কি ক্ষতিপূরণ দিতে পারবে? যতটুকু পারবে লিডাররা পাবলিককে ঠকাইবে।’

মানবাধিকার আসাম, আসামে জাতিদাঙ্গা, কোচবিহার, চেংমারি, বোড়ো আদিবাসী জাতিদাঙ্গা, শরণার্থী শিবির

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in