• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘চীনারা আমাদের কোনোদিনই শান্তিতে বাঁচতে দেবে না’

October 28, 2013 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ৫ অক্টোবর#

ছবি ও খবরের সূত্র এখানে
ছবি ও খবরের সূত্র এখানে

আর এক তিব্বতীর আত্মাহুতি

চীনের জঘন্য রাষ্ট্রীয় দখলদারীর বিরুদ্ধে তিব্বতে আত্মহত্যার মধ্য দিয়ে প্রতিবাদের ঘটনা ঘটেই চলেছে। মাঝে দু-মাসের বিরতির পর গত শনিবার ২৮ সেপ্টেম্বর দুই সন্তানের পিতা ৪১ বছর বয়স্ক শিচুঙ নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিলেন। ঘটনাটি ঘটেছে আমদো প্রদেশের গাবা-তে। গায়ে আগুন লাগিয়ে শিচুঙ তাঁর বাড়ির বাইরে বেরিয়ে এসে রাস্তা ধরে দৌড়তে থাকেন এবং চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে চেঁচিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। ঘটনার কয়েকদিন আগেই তিনি তাঁর বন্ধুদের বলেছিলেন, ‘চীনারা আমাদের কোনোদিনই শান্তিতে বাঁচতে দেবে না’। ২০০৯ সাল থেকে তিব্বতের স্বাধীনতার জন্য এপর্যন্ত ১২২ জন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তার মধ্যে মারা গেছেন একশো জনের বেশি। তবু চীনের শাসকদের কোনো হেলদোল নেই। অথচ লাগাতার এধরনের ভয়ানক প্রতিবাদের ঘটনা যে কোনো মানুষকেই বিচলিত করে।

সূত্র : দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেন ফর টিবেট

 

খবরে দুনিয়া আত্মাহুতি, তিব্বত, মুক্ত তিব্বত

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in