• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘চাষ করা লস’

November 17, 2014 admin Leave a Comment

শমিত, শান্তিপুর, ৩১ অক্টোবর#

ছবি উদয়ের তোলা।
ছবি উদয়ের তোলা।

নদীয়া জেলার এক প্রান্তিক চাষি আনসার মল্লিকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল চাষাবাদ নিয়ে। চাপড়া থানার ডোমপুকুর অঞ্চলে তার বিঘেকয়েক জমিজিরেত আছে। ওই জমিতে আনসার লালস্বর্ণ ধান চাষ করেছেন। ধান ছাড়াও রাইসর্ষে অন্যান্য সময় চাষ করে থাকেন। পাটচাষ করেন না বলে জানালেন। একবিঘে জমিতে চাষ করতে কত খরচ হয় তা জানা গেল। ধান রোয়াতে লাগে পাঁচ জন লেবার। প্রতি লেবারের মজুরি তিনশো টাকা। আর ধান উঠলে কাটতে ঝাড়তে বাঁধতে প্রায় দশজন লেবার প্রয়োজন হয়। ঝাড়তে ও কাটতে মজুরি দিতে হয় তিনশো টাকা করে। আর বাঁধতে দুটো লেবারকে দিতে হয় দুশো পঞ্চাশ টাকা করে। অর্থাৎ এক বিঘে জমিতে পনেরো থেকে ষোলো মন ধান পেতে খরচ হয় সাড়ে পাঁচ হাজার থেকে ছ’ হাজার টাকা। রাসায়নিক সার সুফলা ব্যবহার করেন আনসার। আর ধান গাছে ধ্বসা লাগলে যদি গাছের রঙ লাল ও হলুদাভ হতে থাকে তাহলে ডাইথেন এম ৪৫ পাউডার ব্যবহার করতে হয় তখন। অন্যদিকে চৈতালি অর্থাৎ খরার ধানে প্রতি ঘন্টায় ষাট টাকা দিয়ে জমিতে জল দিতে হয়। যে খরচটা অতিরিক্ত। গত মরশুমে চৈতালি ধানে মোট পঞ্চাশ ঘন্টা জল দিতে হয়েছে আনসারকে। আষাঢ় মাসে বোনা লালস্বর্ণ আর দেড় থেকে দুমাসের মধ্যে চাষির দাওয়ায় উঠবে। এরপরই হবে গ্রামবাংলার আনন্দের পরব নবান্ন। কিন্তু ক্ষুদ্র চাষি আনসার মল্লিকের মন খুশি নেই। জানালেন খরচ মেলা। চাষ করা লস।

কৃষি ও গ্রাম চাষবাস, চাষি, ধান চাষ, নদীয়া, লালস্বর্ণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in