• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

চওড়া হবে বজবজ রোড, দোকান ভাঙার বিরুদ্ধে ব্যবসায়ীরা আদালতে

July 15, 2012 admin Leave a Comment

অমিতা নন্দী, মহেশতলা, ১৫ জুলাই#
বজবজ রোড (জিনজিরা বাজার থেকে অছিপুর অবধি) ব্যবসায়ী উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে হাইকোর্টে একটি মামলা রুজু করা হয়েছিল এই বছর ফেব্রুয়ারি মাসে। জিনজিরা বাজার থেকে বজবজ রোড সম্রসারিত করে ১৫ মিটার করার যে প্রচেষ্টা তার প্রথম ধাপে গত বছর সেপ্টেম্বর মাসে জিনজিরা বাজার থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। কোনো ক্ষতিপূরণ ছাড়া এবং উপযুক্ত লিখিত নোটিশ ছাড়া এই কাণ্ডটি সংঘটিত করা হয় মহেশতলা পুরসভার চেয়ারম্যানের প্রত্যক্ষ হস্তক্ষেপে। এর বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিরোধ কমিটি আইনি লড়াইয়ের পথে যায়। মামলা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে।
ইতিমধ্যে আরও একটি বিষয় সামনে চলে আসে — বজবজ থেকে জলের পাইপ বসানোর কাজ ও সেজন্য দোকান ভাঙা। বজবজ থেকে যখন পাইপলাইন বসানো হয়েছে তা রাস্তার ধারেই বসিয়েছে। কিন্তু শ্যামপুর (ইডেন সিটি মহেশতলার কিছু আগে) থেকে মহেশতলা পুরসভা অঞ্চলে ঢোকার সময়ে দেখা গেল বেশ কিছু দোকান ভাঙা শুরু হল। সিএমডব্ল্যু-র স্থানীয় কন্ট্রাক্টরা বলেছিল দোকান তারা ভাঙবে না। কিন্তু মহেশতলার চেয়ারম্যান তা মানেননি। ফলে মাসখানেক আগে যখন শ্যামপুর ও ডাকঘরের কাছে জালখুরা স্কুল অবধি দোকানপাট ও একটি ক্লাবঘর ভেঙে দেওয়া হয়, দোকানদাররা বাধা দেয়। এখন সেখানে কাজ আটকে আছে।
ফলে ব্যবসায়ী উচ্ছেদ প্রতিরোধ কমিটি হাইকোর্টে আবার দ্বিতীয় একটি মামলা শুরু করে।
হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে উপরোক্ত দুটি মামলারই শুরু হয়েছে জুন মাসের শেষ শুক্রবার। প্রধান বিচারপতি সরকারপক্ষকে ১৫ দিন সময় দিয়েছেন তাদের সমস্ত ডকুমেন্ট, নোটিফিকেশন ইত্যাদি কোর্টে দাখিল করার জন্য। অপরপক্ষে ব্যবসায়ীদের যিনি আইনজীবী তাঁকেও বলেছেন এযাবৎ তাঁরা যেসমস্ত চিঠিপত্র, নোটিশ ইত্যাদি দিয়েছেন সেসব কিছুর কপি আবার সার্ভ করতে।
গত ১৩ জুলাই শুনানির দিন ছিল। কিন্তু শুনানি হয়নি। আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে।

শিল্প ও বাণিজ্য উচ্ছেদ, দোকান, বজবজ, রাস্তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in