• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

গুজরাতের কাকরাপার পরমাণু কেন্দ্রের লাগোয়া গ্রামে ভোট বয়কটের সিদ্ধান্ত

May 9, 2014 admin Leave a Comment

শমীক সরকার, দি হিন্দুর রিপোর্ট থেকে, ২৮ এপ্রিল#

গুজারাত

গুজরাতের সুরাত জেলার কাকরাপার পরমাণু কেন্দ্রের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত আদিবাসী গ্রাম মোতিচের। এখানকার মহিলাদের নিয়ে গড়া একটি সংগঠন রীতিমতো চিঠি লিখে প্রশাসনকে জানিয়ে ভোট বয়কট ঘোষণা করেছে। প্রথমে তারা একটা চিঠি লিখে তাদের দাবিগুলি জানিয়েছিল, যেমন, জল, বাচ্চাদের স্কুল এবং যুবকদের চাকরি। কিন্তু তা পূরণ না হওয়ায় ২১ এপ্রিল জেলা প্রশাসনকে চিঠি লিখে তারা ভোট না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

২৫ বছর আগে পরমাণু কেন্দ্র গড়ার জন্য তাদের জমিজিরেত নিয়ে নেওয়ার সময় চাকরি দেবার ব্যাপারে সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন কাকরাপার পরমাণু কর্তৃপক্ষ এই ধরনের কোনো প্রতিশ্রুতির কথা অস্বীকার করছে। যাই হোক, জমি নেওয়ার সময় এমনকী বাচ্চাদের একটি স্কুলের জমিও নিয়ে নেওয়া হয়েছিল।

এইসব অভাব অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে পরমাণু বিকিরণের ভয়। কাছেই পরমাণু কেন্দ্র — ১৯৯০ এর দশক থেকেই চালু রয়েছে দুটি ইউনিট। কাকরাপারের জলাধার থেকে জল মেশে তাপি নদীতে। মাঝখানে কাকরাপার কর্তৃপক্ষ তাপি নদীর জলে বিকিরণের প্রভাব মাপার জন্য জলের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। কিন্তু তা মেপে তারা কী পেয়েছিল তা জানায়নি কেউ।
সংগঠনটির নেত্রী নন্দুবেন চৌধুরি জানালেন, আমরা কেউ ভোট দেব না। গ্রামের সমস্ত পুরুষেরও সম্মতি আছে আমাদের এই প্রস্তাবে। আর কতদিন আমরা অন্যায় সহ্য করব? আগে আমাদের পরমাণু চুল্লি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। কিন্তু এখন আমরা সবাই সংগঠিত।
গ্রামের মহিলাদের এই দাবির মুখে পড়ে মোতিচের গ্রামের পঞ্চায়েত প্রধান সোনাবেন চৌধুরি মহিলাদের এই সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছেন।

ছবি দি হিন্দু পত্রিকার প্রতিবেদক রাহি গাইকোয়াড়ের তোলা।

আন্দোলন কাকরাপার, পরমাণু, ভোট বয়কট

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in